Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চুইংগাম থেকে নেওয়া ডিএনএ পরীক্ষায় ৪১ বছর পর ধরা পড়ল হত্যামামলার আসামি

আন্তর্জাতিক

সিএনএন
24 March, 2024, 12:25 pm
Last modified: 24 March, 2024, 12:35 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

চুইংগাম থেকে নেওয়া ডিএনএ পরীক্ষায় ৪১ বছর পর ধরা পড়ল হত্যামামলার আসামি

চিকিৎসকদের কাছ থেকে পাওয়া প্রাথমিক এই সূত্র ধরেই সন্দেহভাজন অপরাধীকে খুঁজতে শুরু করে পুলিশ। একপর্যায়ে ২০২১ সালের মার্চে পুলিশ রবার্টের সন্ধান পান। তখন থেকেই তার গতিবিধি নজরে রাখা শুরু হয়। এরপর একদিন গোয়েন্দা সদস্যরা রবার্টের চিবিয়ে ফেলে দেওয়া একটি চুইংগাম সংগ্রহ করতে সক্ষম হন।
সিএনএন
24 March, 2024, 12:25 pm
Last modified: 24 March, 2024, 12:35 pm
রবার্ট প্লিমপ্টন। ছবি: সিএনএন

চিবিয়ে ফেলে দেওয়া চুইংগামের সূত্র ধরে হত্যাকাণ্ডের ৪১ বছর পর ধরা পড়েছে অপরাধী। বিচারে তার অপরাধের প্রমাণও মিলেছে। ১৯৮০ সালে বারবারা টাকার নামে এক কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গত সপ্তাহে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। তার নাম রবার্ট প্লিমপ্টন (৬০)।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের। ১৯৮০ সালের ১৫ জানুয়ারি ১৯ বছর বয়সী টাকার অপহরণের শিকার হন। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে অরেগনের গ্রেশাম শহরের একটি কলেজের পাশ থেকে টাকারের মরদেহ উদ্ধার করা হয়।

কিন্তু এ ঘটনায় একের পর এক অভিযান চালিয়েও আসল অপরাধীর হদিস পাচ্ছিল না পুলিশ।

টাকারের ময়নাতদন্তের সময় তার দেহ থেকে সংগৃহীত নমুনা ও পুলিশের দেওয়া সন্দেহভাজন কয়েকজন অপরাধীর নমুনা দিয়ে চিকিৎসকরা একটি ডিএনএ প্রোফাইল তৈরি করেন। এসব ডিএনএ পরীক্ষার পর চিকিৎসকরা পুলিশকে জানান যে যিনি টাকারকে ধর্ষণ ও হত্যা করেছেন, তার মাথার চুল লালরঙা হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

চিকিৎসকদের কাছ থেকে পাওয়া প্রাথমিক এই সূত্র ধরেই সন্দেহভাজন অপরাধীকে খুঁজতে শুরু করে পুলিশ। একপর্যায়ে ২০২১ সালের মার্চে পুলিশ রবার্টের সন্ধান পান। তখন থেকেই তার গতিবিধি নজরে রাখা শুরু হয়। এরপর একদিন গোয়েন্দা সদস্যরা রবার্টের চিবিয়ে ফেলে দেওয়া একটি চুইংগাম সংগ্রহ করতে সক্ষম হন।

পরে চিকিৎসকরা সেই চুইংগাম থেকে সংগৃহীত নমুনার সঙ্গে টাকারের দেহ থেকে সংগৃহীত নমুনাগুলোর পরীক্ষা করেন। এতে নমুনা মিলে যাওয়ায় ২০২১ সালের ৮ জুন রবার্টকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় রবার্টকে গত সপ্তাহে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

তবে রবার্ট নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবী স্টিফেন হোজ ও জ্যাকব হোজ জানিয়েছেন, তারা এ বিষয়ে আপিল করবেন।

বারবারা টাকার। ছবি: গ্রেশাম পুলিশ ডিপার্টমেন্ট

রবার্টকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে তৎকালীন পুলিশ প্রধান ক্লডিও গ্রান্ডজিন বলেছিলেন, 'আমরা ঘটনাটি ভুলে যাইনি। কিংবা ঘটনাটি আমাদের কাছ থেকে হারিয়েও যায়নি।'

টাকারের বোন সুসান পেটার বলেছিলেন, 'এটি সত্যিই খুব ভালো খবর। আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম।'

রবার্ট এখন মাল্টনোমাহ কাউন্টিতে হেফাজতে রয়েছেন। আগামী জুনে তার সাজা শুনানির দিন ধার্য রয়েছে।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

চুইংগাম / অপরাধী / আসামি / সাজা / আদালত / যুক্তরাষ্ট্র / হত্যা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]