Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নাগরিকত্ব আইন বাস্তবায়ন শুরু করল ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
11 March, 2024, 11:15 pm
Last modified: 11 March, 2024, 11:20 pm

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে নাগরিকত্ব আইন বাস্তবায়ন শুরু করল ভারত

মুসলিম গোষ্ঠীগুলো বলছে, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি ও এ আইন সমন্বিতভাবে ভারতের ২০ কোটি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করতে পারে।
রয়টার্স
11 March, 2024, 11:15 pm
Last modified: 11 March, 2024, 11:20 pm
নাগরিকত্ব সংশোধনী আইনের কপি পোড়াচ্ছেন বিক্ষোভকারীরা। কলকাতা, ভারত। ২ জানুয়ারি, ২০২০। ফাইল ছবি: রয়টার্স/রূপক দে চৌধুরী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার হিন্দু জাতীয়তাবাদী সরকারের পক্ষে তৃতীয় মেয়াদে নির্বাচন করার কয়েক সপ্তাহ আগে সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯ বাস্তবায়নের নিয়মাবলি ঘোষণা করেছে ভারত। আইনটিকে সমালোচকেরা মুসলিমবিরোধী বলে অভিহিত করেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে।

২০১৯ সালের ডিসেম্বরে আইন প্রণয়নের কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লি এবং অন্যান্য স্থানে বিক্ষোভ ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হওয়ার পর মোদি সরকার আইনটির বাস্তবায়নের নিয়ম তৈরি করেনি। কয়েকদিনের ওসব সংঘর্ষে অনেকে নিহত ও শতাধিক মানুষ আহত হন।

'মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এটি বিজেপির ২০১৯ সালের ইশতেহারের অবিচ্ছেদ্য অংশ,' ভারত সরকারের একজন মুখপাত্র এক ক্ষুদেবার্তায় রয়টার্সকে বলেন।

'এ আইন বাস্তবায়নের ফলে নির্যাতিতদের ভারতে নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত করবে,' বলেন ওই মুখপাত্র।

মুসলিম গোষ্ঠীগুলো বলছে, প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি ও এ আইন সমন্বিতভাবে ভারতের ২০ কোটি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করতে পারে। তাদের আশঙ্কা, সরকার কিছু সীমান্তবর্তী রাজ্যে কাগজপত্রবিহীন মুসলমানদের নাগরিকত্ব বাতিল করতে পারে।

আইনটি মুসলিমবিরোধী এমন অভিযোগ অস্বীকার করেছে মোদি সরকার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে নিপীড়নের শিকার সংখ্যালঘুদের সাহায্য করার জন্য এ আইন প্রয়োজন বলে মনে করে সরকার।

সরকারের দাবি, আইনটি নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় বরং দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অতীতের বিক্ষোভসমূহকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে দিল্লি।

২০১৪ সালে ভারতের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। জনমত জরিপ বলছে, আগামী মে মাস নাগাদ অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তিনি অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন।

Related Topics

টপ নিউজ

ভারতের নাগরিকত্ব আইন / সংশোধিত নাগরিকত্ব আইন / ভারত / নরেন্দ্র মোদি / মোদি সরকার / নাগরিকপঞ্জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]