Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2026, 03:50 pm
Last modified: 09 July, 2026, 04:06 pm

Related News

  • ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

পাশাপাশি গুলিস্তান থেকেও বাস টার্মিনাল নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
টিবিএস রিপোর্ট
09 July, 2026, 03:50 pm
Last modified: 09 July, 2026, 04:06 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে শুধু সিটি বাসের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। আর আন্তঃজেলা বাস পর্যায়ক্রমে কাঁচপুরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

পাশাপাশি গুলিস্তান থেকেও বাস টার্মিনাল নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ডিএসসিসি প্রশাসক বলেন, 'সায়েদাবাদ একটি আধুনিক বাস টার্মিনাল হলেও দীর্ঘদিন ধরে এটি নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হয়নি। যাত্রী ওঠানামার কেন্দ্র হওয়ার পরিবর্তে এটি বাসের গ্যারেজ ও ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছিল। অথচ একটি বাস টার্মিনালের মূল কাজ হলো দূরপাল্লার যাত্রীরা এখান থেকে বাসে উঠবেন এবং বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা এখানেই নেমে নিজ নিজ গন্তব্যে চলে যাবেন।'

তিনি বলেন, টার্মিনাল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে এবং তা আরও জোরদার করা হবে। আপাতত প্রতিটি পরিবহন কোম্পানি সর্বোচ্চ একটি বা দুটি বাস অপেক্ষমাণ রাখতে পারবে। এর বেশি কোনো বাস টার্মিনালের ভেতরে রাখা যাবে না।'

আবদুস সালাম বলেন, 'টার্মিনালের যান চলাচল আরও সুশৃঙ্খল করতে তিন দিক দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করা হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর আর যেখানে-সেখানে বাস থামানো বা যাত্রী ওঠানামার সুযোগ থাকবে না। ঢাকার বাইরে যাওয়া যাত্রীদের নির্ধারিত টার্মিনাল থেকেই বাসে উঠতে হবে।'

তিনি বলেন, 'পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।'

ডিএসসিসি প্রশাসক আরও জানান, টার্মিনালের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে, প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। এসি বাসের জন্য আলাদা স্থান নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।'

টার্মিনালের ভেতরে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে জানিয়ে তিনি বলেন, 'বৈধতার দাবি থাকলেও আগে সব দোকানপাট সরিয়ে নিতে হবে। পরে কাগজপত্র যাচাই করে প্রয়োজন অনুযায়ী শৃঙ্খলার মধ্যে ভেন্ডর বা হকারদের জন্য স্থান নির্ধারণ করা হবে।'

অভিযানে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, 'নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল পুরোপুরি পরিষ্কার না হলে মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।'

তিনি বলেন, 'এবার আর আগের মতো অবৈধ কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। সায়েদাবাদ টার্মিনালকে পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আনা হবে।'

একই সঙ্গে সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা, আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর এবং গুলিস্তানের বাস টার্মিনাল নদীর ওপারে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সায়েদাবাদ / বাস টার্মিনাল / আন্তঃজেলা বাস / কাঁচপুর / ডিএসসিসি প্রশাসক / মো. আবদুস সালাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]