Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘আমরা মানুষ, মেশিন নই’- লিটন ও নিজের ফর্ম নিয়ে রিজওয়ান

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2024, 06:45 pm
Last modified: 05 February, 2024, 06:59 pm

Related News

  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’

‘আমরা মানুষ, মেশিন নই’- লিটন ও নিজের ফর্ম নিয়ে রিজওয়ান

গত বিপিএলে রিজওয়ানের ব্যাটে রানের ফোয়ারা বয়ে যায়। কুমিল্লার হয়ে ১০ ম্যাচে করেন ৩৫১ রান। পাকিস্তানের এই ওপেনার এবার চার ম্যাচে করেছেন ৬৪ রান। লিটনের আরও করুণ হাল, পাঁচ ম্যাচে কুমিল্লা অধিনায়কের রান মাত্র ৩৭।
টিবিএস রিপোর্ট
05 February, 2024, 06:45 pm
Last modified: 05 February, 2024, 06:59 pm

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারে শুরু হলেও নিজেদের গুছিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে আছে। বল হাতে দারুণ করা কুমিল্লা আরও ভালো অবস্থানে থাকতে পারতো, কিন্তু তাদের টপ অর্ডার এখনও জ্বলে উঠতে পারেনি। বিশেষ করে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও লিটন কুমার দাস ব্যর্থতার বৃত্তে আটকে আছেন। 

দুজনের কেউ-ই এখন পর্যন্ত হাফ সেঞ্চুরির দেখা পাননি, এমনকি ২০ ছাড়ানো ইনিংসও আসেনি কারও ব্যাট থেকে। রিজওয়ান-লিটনের উদ্বোধনী জুটিও জমছে না। চার ম্যাচে ইনিংস উদ্বোধন করেছেন তারা, কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি কুমিল্লার এই দুই ওপেনার। তাদের সর্বোচ্চ জুটি ২৬ রানের। স্বাভবিকভাবেই তাদের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু রিজওয়ান জানালেন, তারা মানুষ, মেশিন নন। এ ছাড়া নিজের পারফরম্যান্সের চেয়ে দলের সাফল্যই পাকিস্তান ওপেনারের কাছে বেশি সন্তুষ্টির। 

ঢাকার দ্বিতীয় পর্ব শুরুর আগে সোমবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে কুমিল্লা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান বলেন, 'আমরা পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছি। চার ম্যাচ খেলেছি। আমরা যে ম্যাচগুলো হেরেছি, সেগুলো বড় ব্যবধানে হারিনি। ছোট ছোট ভুল করেছি। প্রথম আর সর্বশেষ ম্যাচ দেখুন, যেসব ভুল করেছি; আশা করি সেগুলো থেকে আমরা ঘুরে  দাঁড়াবো।'

টানা দ্বিতীয়বারের মতো কুমিল্লার হয়ে বিপিএল খেলছেন রিজওয়ান। গত আসরে তার ব্যাটে রানের ফোয়ারা বয়ে যায়। ১০ ম্যাচে পঞ্চাশের বেশি গড়ে করেন ৩৫১ রান। এবার খোলসবন্দি থাকা ডানহাতি এই ব্যাটসম্যান চার ম্যাচে ২১.৩৩ গড়ে করেছেন মাত্র ৬৪ রান। সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। সবশেষ ম্যাচে ২৪ বলে ১৬ রানে অপরাজিত না থাকলে তার ব্যাটিং গড় আরও নিচে থাকতো। 

ফর্মের প্রশ্নে ক্রিকেটীয় ব্যাখ্যা দিলেন রিজওয়ান, তুলে ধরলেন বাস্তবতা। তার ভাষায়, 'আমি মানুষ, কোনো যন্ত্র নই। দলের জন্য সেরাটা দিয়ে চেষ্টা করছি। দলের ফলাফলে আমি খুশি। আমি ও দলের সবাই এটাই চাই। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে লোকের প্রত্যাশাও এমন নয়। তবে আমি যন্ত্র নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।'

চরম দুঃসময় যাচ্ছে লিটনেরও। কুমিল্লার নেতৃত্বে ঢাকা ডানহাতি এই ওপেনার পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৩৭ রান, সর্বোচ্চ ইনিংস ১৭ রানের। শেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের অধিনায়কত্ব পাওয়া লিটন। তবে রান না পাওয়ার চেয়ে তার আউট হওয়ার ধরন বেশি চোখে লেগেছে সবার। ব্যাটিং দেখে মনে হয়েছে, উইকেট বিলিয়ে এসেছেন লিটন। 

খারাপ সময়ে লিটনের পাশে দাঁড়ালেন রিজওয়ান। পাকিস্তানের অভিজ্ঞ এই ওপেনার জানালেন, লিটনের ফেরা নিতান্তই সময়ের ব্যাপার। রিজওয়ান বলেন, 'এটা কুমিল্লার জন্য বড় প্রশ্ন যে, আমরা দুজন পারফর্ম করছি না। তবে যেটা বললাম, আমরা মেশিন নই, মানুষ। লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু সেই ছন্দটা ফিরে পাওয়ার ব্যাপার আছে। সে একজন 'সাউন্ড' ক্রিকেটার। তার আউটগুলো দেখেন, কিছু কিছু ক্ষেত্রে সে আনলাকি ছিল। তবে যা দেখছি, সে সব সময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।'

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ রিজওয়ান / লিটন কুমার দাস / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]