Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

খেলা

জিও নিউজ
19 May, 2026, 10:15 pm
Last modified: 19 May, 2026, 10:37 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

আরেকজন খেলোয়াড় মন্তব্য করেন: 'টিমে ওর জায়গা পাকা, এ জন্যই সে এত ওভারঅ্যাক্টিং করছে!'
জিও নিউজ
19 May, 2026, 10:15 pm
Last modified: 19 May, 2026, 10:37 pm
সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান একটি শট খেলছেন। ছবি: পিসিবি

সিলেটে চলা বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরির সময় তাকে লক্ষ্য করে বাংলাদেশি খেলোয়াড়দের স্লেজিং করতে দেখা গেছে। মঙ্গলবার পাকিস্তানের শেষ ইনিংস চলাকালে এ ঘটনা ঘটে।

রিজওয়ান যখন সালমান আলী আঘার সঙ্গে ক্রিজে ব্যাট করছিলেন, তখন বারবার খেলা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে সাইট স্ক্রিনের সামনে মানুষের নড়াচড়ার কারণে রিজওয়ানকে কয়েকবার খেলা থামাতে হয়, যা সাময়িকভাবে তার খেলায় ব্যাঘাত ঘটায়।

এ নিয়ে একপর্যায়ে বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এতে খেলার পরিবেশ কিছুটা গরম হয়ে ওঠে এবং চতুর্থ দিনের খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

এই ঘটনার পরপরই মাঠ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়কে রিজওয়ানকে উদ্দেশ করে স্লেজিং করতে বা নানা মন্তব্য ছুড়ে দিতে শোনা যায়। এই মন্তব্যগুলো সরাসরি স্টাম্প মাইকে ধরা পড়ে।

খেলোয়াড়দের মন্তব্যের মধ্যে ছিল: 'ওর এই ওভারঅ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটব!' এবং 'ও খুব ভালো অ্যাক্টিং করছে; সবাইকে এটাই শেখাতে চায়।' আরেকজন খেলোয়াড় মন্তব্য করেন: 'টিমে ওর জায়গা পাকা, এ জন্যই সে এত ওভারঅ্যাক্টিং করছে!'

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। মোহাম্মদ রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থেকে দলের আশা এখনো বাঁচিয়ে রেখেছেন। জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ১২১ রান।

অন্যদিকে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করেছে বাংলাদেশ। তার চার উইকেটের সুবাদেই মূলত পাকিস্তান দলে বড় ধরনের ধস নামে।

রিজওয়ান যখন মাটি কামড়ে পড়ে থেকে তার ১৪তম টেস্ট হাফ-সেঞ্চুরি তুলে নিচ্ছিলেন, তখন সালমান আলী আঘাও তাঁর ১২তম প্রথম শ্রেণির হাফ-সেঞ্চুরি পূরণ করেন। এ সময় পাকিস্তান ২৫০ রানের কোটা পার হয়।

কিন্তু ১৩৪ রানের এই লম্বা জুটিতে ফাটল ধরান সেই তাইজুল ইসলামই। ১০২ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলার পর সালমানকে বিদায় করেন তিনি।

এরপর হাসান আলী শূন্য রানে আউট হলে পাকিস্তান চরম বিপাকে পড়ে যায়। এটি ছিল তাইজুলের চতুর্থ উইকেট। ৮৩.২ ওভারে দলের রান তখন ৩০৪, এবং হাতে মাত্র ৩ উইকেট।

চতুর্থ দিনের শেষ ভাগে, ৮৬ ওভার শেষে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩১৬। ক্রিজে ছিলেন রিজওয়ান (৭৫*) এবং সাজিদ খান (৮*)। ম্যাচ জিততে এখনো তাদের প্রয়োজন ১২১ রান।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / মোহাম্মদ রিজওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]