Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সেপ্টেম্বরে টাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ৭.৭৩%, ডলারে বেড়েছে ৪.৫২%

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
15 November, 2023, 01:10 pm
Last modified: 15 November, 2023, 01:12 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

সেপ্টেম্বরে টাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ৭.৭৩%, ডলারে বেড়েছে ৪.৫২%

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের খরচ গত আগস্টের ২,৪৩৭ কোটি টাকা থেকে সেপ্টেম্বরে ১৮৮ কোটি টাকা কমে ২,২৪৯ কোটি টাকা হয়েছে।
শাখাওয়াত প্রিন্স
15 November, 2023, 01:10 pm
Last modified: 15 November, 2023, 01:12 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে নির্বাচনের আগে বিভিন্ন অর্থনৈতিক অনিশ্চয়তায় সেপ্টেম্বর মাসে টাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ৭.৭৩ শতাংশ; অন্যদিকে ডলার সংকটের মধ্যেও ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারের লেনদেন ৪.৫২ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সেপ্টেম্বরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের খরচ গত আগস্টের ২,৪৩৭ কোটি টাকা থেকে সেপ্টেম্বরে ১৮৮ কোটি টাকা কমে ২,২৪৯ কোটি টাকা হয়েছে।

দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের ব্যবহার প্রধানত ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে হয়ে থাকে। সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডে লেনদেনের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে হয়েছে ৪৮.৫৪ শতাংশ;  এরপরে খুচরা আউটলেট সার্ভিসগুলোতে হয়েছে ১২.৮৫ শতাংশ, ইউটিলিটি পরিশোধে ৯.২৩ শতাংশ এবং নগদ উত্তোলন হয়েছে ৮.৬৪ শতাংশ।

কিন্তু ডলারে ক্রেডিট কার্ডের খরচ বেড়েছে ৪ মিলিয়ন ডলার। বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিরা সেপ্টেম্বরে পণ্য ও সেবা খাতে খরচ করেছেন প্রায় ৪৩৬ কোটি টাকা, যা ৪৫ মিলিয়ন ডলারের সমতুল্য; গেল আগস্টে এই খরচের পরিমাণ ছিল ৪১৭ কোটি টাকা বা ৪১ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯ নভেম্বর শেষে দাঁড়িয়েছে ২০.৭৮ বিলিয়ন ডলার। ২০২২ সালের একই সময়ে যা ছিল ৩৪.২৪ বিলিয়ন ডলার।

ক্রেডিট কার্ডে লেনদেনের ধরন বিশ্লেষণে দেখা যায়, এই লেনদেনের প্রায় ৭৭.৬৯ শতাংশ হয়েছে ভিসা কার্ড ব্যবহার করে, ১৪.৭৫ শতাংশ হয়েছে মাস্টারকার্ড ব্যবহার করে এবং ৭.৫১ শতাংশ আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহারের মাধ্যমে হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, পার্শ্ববর্তী দেশ ভারতেই সবচেয়ে বেশি কার্ড ব্যবহার করেছেন বাংলাদেশের ক্রেডিট কার্ডধারীরা। আন্তঃসীমান্ত লেনদেনের প্রায় ১৬.৬৬ শতাংশ হয়েছে ভারতে। এরপরে যুক্তরাষ্ট্রে হয়েছে ১৫.৯০ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৮.৯০ শতাংশ, থাইল্যান্ডে ৮.৫৬ শতাংশ, যুক্তরাজ্যে ৭.৭০ শতাংশ এবং সিঙ্গাপুরে হয়েছে ৭.৩৬ শতাংশ।

ব্যাংকারদের মতে, খোলা বাজার ও ব্যাংকিং সেক্টরের মধ্যে ডলার রেটের বিস্তর পার্থক্যের কারণে ক্রেডিট কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে। এর বিপরীতে, আসন্ন নির্বাচন থেকে উদ্ভূত রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের অভ্যন্তরে কমেছে ক্রেডিট কার্ডের ব্যবহার।

সিটি ব্যাংকের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, খোলা বাজারের ডলারের দাম ব্যাংকিং চ্যানেল থেকে প্রায় ৫/৭ টাকা বেশি। সেইসাথে, ডলার সংগ্রহ করতে নানান ধরনের হয়রানি হতে হয়। এছাড়া বাইরে ক্যাশ ডলারের তুলনায় ক্রেডিট কার্ডে খরচ খুবই সহজ, তাই ক্রেডিট কার্ডের পরিমাণ ও লেনদেন বাড়ছে।

তিনি আরও বলেন, "ক্রেডিট কার্ডে যে পরিমাণ ফরেন কারেন্সি ব্যবহার হয় তা টাকায় হিসাব করা হয়। এখন ডলারের দাম ক্রমাগত বাড়ার কারণে ক্রেডিট কার্ডের ডলারের রেটও বাড়ছে।"

চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১২৭-১২৮ টাকায়। অন্যদিকে, ব্যাংকগুলো গ্রাহকের অনুকূলে ক্যাশ ডলার বিক্রি করছে ১১৫-১১৬ টাকা দরে।

যদিও কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৩ নভেম্বর) খোলাবাজারে ডলার বিক্রেতা এক্সচেঞ্জ হাউজগুলোকে সর্বোচ্চ ১১৭ টাকায় ডলার বিক্রি করতে বলা হয়েছে। একইসঙ্গে, ১১৫.৫০ টাকায় কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশি নাগরিকরা কার্ড বা বহনকৃত ক্যাশ ডলারের মাধ্যমে বছরে ১২,০০০ ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন। যদিও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে একজন ব্যবহারকারীর সর্বোচ্চ সীমা ৩০০ মার্কিন ডলার৷

Related Topics

টপ নিউজ

ক্রেডিট কার্ড / ডলার / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]