Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
18 May, 2026, 01:00 pm
Last modified: 18 May, 2026, 01:02 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা

২০২৬ সালে এশিয়ার সবথেকে দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত ভারতীয় রুপি এই নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে রেকর্ড দরপতনের নতুন নজির গড়ল।
হিন্দুস্তান টাইমস
18 May, 2026, 01:00 pm
Last modified: 18 May, 2026, 01:02 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া দাম এবং বন্ডের মুনাফা বেড়ে যাওয়ায় ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত বর্তমানে যে চরম অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে, মুদ্রার এই রেকর্ড দরপতন সেটিকে আরও জটিল করে তুলেছে।

আজ সোমবার (১৮ মে) ডলারের বিপরীতে রুপির মান প্রায় ০.৩ শতাংশ কমে ৯৬.২২৭৫-এ দাঁড়িয়েছে, যা আগের রেকর্ড সর্বনিম্ন ৯৬.১৩৫০-কেও ছাড়িয়ে গেছে। ২০২৬ সালে এশিয়ার সবথেকে দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত ভারতীয় রুপি এই নিয়ে টানা পাঁচ কার্যদিবস ধরে রেকর্ড দরপতনের নতুন নজির গড়ল।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) যদি বাজারে ডলার বিক্রি করে হস্তক্ষেপ না করত, তবে রুপির এই দরপতন আরও ভয়াবহ হতে পারত। রুপির মান ধরে রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে ভারতীয় নীতিনির্ধারকরা ইতোমধ্যে রুপা আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিরল কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রুপির মান ৫.৫ শতাংশ কমেছে।

বিওএফএ গ্লোবাল রিসার্চ-এর বিশ্লেষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘ সময় ধরে চড়া থাকার সম্ভাবনা থাকায় তারা রুপির মান নিয়ে তাদের পূর্বাভাস সংশোধন করেছেন। তাদের মতে, '২০২৬ সালের মাঝামাঝি নাগাদ ডলার প্রতি রুপির মান ৯৬ এবং বছরের শেষ নাগাদ তা ৯৮-এ পৌঁছাতে পারে।'

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার ও বন্ড বাজার থেকে ২৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি পুঁজি তুলে নিয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। যার ফলে টোকিও থেকে নিউ ইয়র্ক—সব জায়গাতেই বন্ড ও শেয়ার বাজারে ধস নেমেছে। সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার পর ইরান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এই অস্থিরতার প্রভাব ভারতের অভ্যন্তরীণ বাজারেও স্পষ্ট। সোমবার ভারতের প্রধান শেয়ার সূচক 'নিফটি ৫০' ১ শতাংশের বেশি কমেছে এবং ১০ বছর মেয়াদী বন্ডের ইল্ড ৬ বেসিস পয়েন্ট বেড়ে ৭.১২ শতাংশে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারতীয় রুপি / দরপতন / ভারত / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]