Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
হাসপাতালের পর এবার গির্জায় বোমা হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক

আল জাজিরা
20 October, 2023, 10:30 am
Last modified: 20 October, 2023, 11:01 am

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন

হাসপাতালের পর এবার গির্জায় বোমা হামলা ইসরায়েলের, নিহত অন্তত ৮

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩,৭৮৫ জনে এসে দাঁড়িয়েছে; যাদের মধ্যে রয়েছে কমপক্ষে ১,৫২৪ শিশু।
আল জাজিরা
20 October, 2023, 10:30 am
Last modified: 20 October, 2023, 11:01 am
গাজায় বিধ্বস্ত একটি আবাসিক ভবন/ ছবি- আল জাজিরা

গাজা শহরে একটি গ্রিক গির্জায় ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছে। আহত আরও অনেকে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার আল-জায়তুন এলাকায় সেন্ট পোরফিরিয়াস চার্চে হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে তারা।

ওয়াফা সূত্রে জানা গেছে, বোমা হামলায় কাউন্সিল অব চার্চ স্টুয়ার্ডস ভবন সম্পূর্ণ ধসে পড়ে। এ গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম ফিলিস্তিনিরাও আশ্রয় নিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ আল জাজিরা আরবি'র পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুজন আহত ব্যক্তিকে গাজার একটি চিকিৎসা কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে।

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এ নিয়ে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩,৭৮৫ জনে এসে দাঁড়িয়েছে; যাদের মধ্যে রয়েছে কমপক্ষে ১,৫২৪ শিশু।

এদিকে, মধ্য গাজাতেও ইসরায়েলের আরেকটি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

আল আরবি টিভির সংবাদদাতার মতে, দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে করা সে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এখনও নিহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১

এদিকে, দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ১৪ থেকে বেড়ে ২১-এ দাঁড়িয়েছে। সর্বশেষ তথ্যমতে, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিস শহরে হামলায় হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

নিহতদের মধ্যে একই পরিবারের আটজন সদস্য রয়েছে বলে জানা গেছে।

উত্তর গাজা শহরের আল-জায়তুন এবং আল-শুজাইয়া এলাকায়ও বিমান হামলার খবর পাওয়া গেছে, এসব হামলায় বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]