Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
টুইটারকে টেক্কা দিতে মেটার নতুন অ্যাপ ‘থ্রেডস’ চালু হচ্ছে বৃহস্পতিবার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 July, 2023, 12:15 pm
Last modified: 04 July, 2023, 12:34 pm

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

টুইটারকে টেক্কা দিতে মেটার নতুন অ্যাপ ‘থ্রেডস’ চালু হচ্ছে বৃহস্পতিবার

টুইটারের আদলে তৈরি এই অ্যাপ সংযুক্ত হবে ইনস্টাগ্রামের সঙ্গে; অর্থাৎ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেডস- এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা।
টিবিএস ডেস্ক
04 July, 2023, 12:15 pm
Last modified: 04 July, 2023, 12:34 pm
ছবি: মেটা

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা নিয়ে আসছে মাইক্রোব্লগিং অ্যাপ 'থ্রেডস'। আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) নতুন এই অ্যাপ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

অ্যাপল অ্যাপ স্টোরে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত রয়েছে নতুন অ্যাপ থ্রেডস; ইনস্টাগ্রামের সাথে এটি সংযুক্ত করা হবে। অর্থাৎ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়েই থ্রেডস- এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি দেখতে টুইটারের মতোই। এই অ্যাপ দিয়ে 'টেক্সট-ভিত্তিক কথোপকথন' চালানো যাবে বলে জানিয়েছে মেটা।

নতুন অ্যাপ বাজারে আনার এই পদক্ষেপটি মেটার বস মার্ক জাকারবার্গ এবং টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম। টুইটারের সামনে এখন বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস।

মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান-পতন গিয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটের ওপর দিয়ে; ব্যবহারকারীদেরকে নিত্যনতুন নিয়ম-নীতির বেড়াজালে ফেলেছেন মাস্ক। সম্প্রতি তিনি জানিয়েছেন, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার টুইটার পোস্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা; বেশি পোস্ট দেখার জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা। 

মাস্ক জানান, নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে এক হাজারের বেশি টুইট দেখতে পারবেন না। আর ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে দেখতে পারবেন ১০ হাজার টুইট। মাস্কের নতুন এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছিলেন ব্যবহারকারীরা। আর এরই সুযোগ নিয়েছেন মেটার বস জাকারবার্গ।

ধারণা করা হচ্ছে, থ্রেডস অ্যাপ দিয়ে পোস্ট করা বা দেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের কোনো সীমাবদ্ধতা থাকবে না; বিনামূল্যেই এই অ্যাপের পরিষেবা পাওয়া যাবে।

সাম্প্রতিক বছরগুলোতে টুইটারের আদলে আরও বেশকিছু অ্যাপ বাজারে এসেছে। যেমন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মাস্টোডন। তবে ইলন মাস্কের টুইটারকে টেক্কা দেওয়ার মতো কিছু করে দেখাতে পারিনি এগুলো। ধারণা করা হচ্ছে, থ্রেডস চালু হলে তা টুইটারের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

এর আগে, টিকটককে টেক্কা দিতে ফেসবুকে রিলস ভিডিও আনে মেটা, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া, ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করা যাবে থ্রেডস। ফলে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক মিলিয়ন অ্যাকাউন্ট সংযুক্ত হবে নতুন এই অ্যাপের সাথে। তাই টুইটারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী অ্যাপের মতো শূন্য থেকে শুরু করার ভয় নেই থ্রেডসের।
 

Related Topics

টপ নিউজ

থ্রেডস / মেটা / টুইটারের বিকল্প অ্যাপ / টুইটার / ইলন মাস্ক / মার্ক জাকারবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]