Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চীনের উহানে আবারও হানা দিল করোনাভাইরাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 May, 2020, 04:00 pm
Last modified: 10 May, 2020, 05:59 pm

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি

চীনের উহানে আবারও হানা দিল করোনাভাইরাস

গত এক মাস পর এই প্রথম চীনের কেন্দ্রীয় প্রদেশ হবেইয়ের রাজধানীতে আবারও করোনা সংক্রমণ শনাক্ত করা হলো। উহানে সর্বশেষ গত ৩ এপ্রিল করোনা আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়। 
টিবিএস ডেস্ক
10 May, 2020, 04:00 pm
Last modified: 10 May, 2020, 05:59 pm
উহান শহরে লকডাউন প্রত্যাহারের পর একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন আধা-সামরিক বাহিনীর তিন সদস্য। ছবি: রয়টার্স

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত শনিবার নাগাদ মোট ১৪টি নতুন কোভিড-১৯ সংক্রমণ চিহ্নিত করেছে। গত ২৮ এপ্রিলের পর একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়ার ঘটনা। এর মধ্যে করোনাভাইরাসের প্রাথমিক উৎসস্থল উহান নগরীতেও একটি সংক্রমণ ধরা পড়েছে। উহান থেকেই গত বছরের শেষদিকে ভাইরাসটি প্রথম মানবদেহে ছড়িয়ে পড়ে। 

গত এক মাস পর এই প্রথম চীনের কেন্দ্রীয় প্রদেশ হবেইয়ের রাজধানীতে আবারও করোনা সংক্রমণ শনাক্ত করা হলো। উহানে সর্বশেষ গত ৩ এপ্রিল করোনা আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়। 

উহানে সার্স কোভ-২ ভাইরাসের উপস্থিতি দ্বিতীয় পর্যায়ে ভাইরাস বিস্তারের উদ্বেগ তৈরি করেছে।  গত বৃহস্পতিবার চীনের কেন্দ্রীয় সরকার সমগ্র দেশকে নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দুদিন বাদেই সংক্রমণের হার বৃদ্ধি লক্ষ্য করা যায়। গতকাল শনিবার করোনা সংক্রমণের একটি জোটবদ্ধ স্থান বা ক্লাস্টার শনাক্ত হয় উত্তরপূর্বের জিলিন প্রদেশের শুলান শহরে। 

অথচ মাত্র একদিন আগেই গত শুক্রবার এই সংখ্যা ছিল মাত্র একজন। 

জিলিন প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা আজ রোববার শুলান শহরের করোনাঝুঁকির মাত্রা মাঝারি থেকে বাড়িয়ে উচ্চঝুঁকি হিসেবে নির্ধারণ করেন। 

এর আগে গত ৭মে এক নারীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়লে ওই শহরকে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গত শনিবার ধরা পড়া সংক্রমিতদের সকলেই ওই নারী বা তার পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন। 

উহানে নতুন করে করোনা সংরক্রমিত ব্যক্তির শরীরে ভাইরাসজনিত কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি বলেও নিশ্চিত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। 
 
Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / চীন / হুবেই / উহান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]