Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘হেফাজতে’ মৃত্যু: সুলতানাকে আটকে জড়িত র‍্যাব কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 06:50 pm
Last modified: 05 April, 2023, 06:53 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

‘হেফাজতে’ মৃত্যু: সুলতানাকে আটকে জড়িত র‍্যাব কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

তদন্ত সম্পন্ন করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ভৌমিক জানান, প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট পরবর্তী নির্দেশনা দেবেন।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 06:50 pm
Last modified: 05 April, 2023, 06:53 pm

র‍্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসাথে সুলতানা জেসমিনকে আটক ও হেফাজতের সাথে জড়িত র‍্যাব কর্মকর্তা ও সদস্যদের প্রত্যাহার করে র‍্যাব হেডকোয়ার্টারে সংযুক্ত করে– তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদন শুনানি শেষে বুধবার (৫ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ২৮ মার্চ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।

মনোজ কুমার ভৌমিক টিবিএসকে বলেন, "তদন্ত কমিটি গঠন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটির সদস্য সংখ্যাও তিনি নির্ধারণ করবেন। আদালতের আদেশ অনুযায়ী, নওগাঁর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই কমিটিতে রাখতে হবে।"

তদন্ত সম্পন্ন করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ভৌমিক জানান, প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট পরবর্তী নির্দেশনা দেবেন।

পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের ছাড়া একজন নারীকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া কেন বেআইনি হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / র‍্যাব হেফাজতে মৃত্যু / সুলতানা জেসমিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]