Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 June, 2026, 05:05 pm
Last modified: 02 June, 2026, 05:38 pm

Related News

  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

একইসঙ্গে বোয়ালিয়া খালে বালু ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
02 June, 2026, 05:05 pm
Last modified: 02 June, 2026, 05:38 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় বোয়ালিয়া খাল দখল করে আলোচিত স্বদেশ প্রোপার্টিজ-এর 'স্বর্ণালী আবাসন প্রকল্প'-র ব্যক্তিগত উদ্যোগে বেইলি ব্রিজ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বোয়ালিয়া খালে বালু ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন দেওয়ানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার (১ জুন) এই আদেশ দেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ লিখিত আদেশটি মঙ্গলবার (২ জুন) প্রকাশিত হয়েছে বলে রিটকারীর আইনজীবী রাফসান-অল-আলভি গণমাধ্যমকে জানান।

নিষেধাজ্ঞার পাশাপাশি বোয়ালিয়া খালের সরকারি জমি দখল করে এই বেইলি ব্রিজ নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  দেওয়া অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এছাড়াও বালু ভরাট কার্যক্রম বন্ধে রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।রাজউক চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের মাহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

রিট আবেদন সূত্রে জানা যায়, বাওথার মৌজার সরকারি বোয়ালিয়া খালের উপর কংক্রিটের পিলার বসানো হয়েছে। এতে খালের পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। এটি সরাসরি 'প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০' এবং 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)'-এর স্পষ্ট লঙ্ঘন।

আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা ভরাট করা দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি হিসেবে ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে। 

রাজধানীর ফুসফুস খ্যাত জলাশয় রক্ষায় যখন পরিবেশ অধিদপ্তর হিমশিম খাচ্ছে, তখন স্বদেশ প্রোপার্টিজের আবদার মেটাতে রাজউক এই বেইলি ব্রিজ নির্মাণের অনুমতি দেয়। 

রিট আবেদনে বলা হয়, শুধু স্বর্ণালি আবাসিক প্রকল্পের বাসিন্দাদের চলাচলের সুবিধা বিবেচনা করে এই বেইলি ব্রিজ নির্মাণ করছে স্বদেশ প্রোপার্টিজ, যার কারণে এই এলাকায় স্থায়ী জনগণ ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এছাড়াও এই এলাকা ফ্লাড-ফ্লো জোন হওয়ায় এই অপরিকল্পিত বেইলি ব্রিজ ও বালু ভরাটকরণ রাজধানীকে হুমকির মুখে ফেলবে।

রিটকারী সূত্রে জানা যায়, স্বদেশ প্রোপার্টিজের প্রকৃত নিয়ন্ত্রক মূলত আওয়ামী লীগ নেতা গুলশান এলাকার সাবেক এমপি ওয়াকিল উদ্দিন এবং তার ছেলেরা। ৫ই আগস্টের পটপরিবর্তনের পর অসংখ্য মামলা মাথায় নিয়ে ওয়াকিল উদ্দিন দেশ ছেড়ে পালান। এরপর বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ কাইয়ুম এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডির) দায়িত্ব নেন।

Related Topics

টপ নিউজ

বোয়ালিয়া খাল / বালু ভরাট / বেইলি ব্রিজ / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]