Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
‘ভারত, ভুল বোঝার কোনো সুযোগ নেই, আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছি': ব্যাখ্যা দিলেন ইমরান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 October, 2022, 01:25 pm
Last modified: 31 October, 2022, 01:41 pm

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

‘ভারত, ভুল বোঝার কোনো সুযোগ নেই, আমরা আমাদের সেনাবাহিনীর সঙ্গে আছি': ব্যাখ্যা দিলেন ইমরান

তিনি  বলেন, “আমি ভারতকে বলতে চাই এই সেনাবাহিনী আমাদের এবং আমি কখনোই এর বিরুদ্ধে যেতে পারি না।”
টিবিএস ডেস্ক
31 October, 2022, 01:25 pm
Last modified: 31 October, 2022, 01:41 pm
ছবি: এএফপি

সেনাবাহিনী বিরোধী মন্তব্য নিয়ে সমালোচনার পর, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার (৩০ অক্টোবর) নিজের অতীত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার দল পাকিস্তান সেনাবাহিনীকে 'শক্তিশালী' করতে চায় এবং তার 'গঠনমূলক' সমালোচনার উদ্দেশ্য সেনাবাহিনীর ক্ষতি করা নয়। একইসঙ্গে তিনি গণমাধ্যমে ভুল বোঝানোর জন্য ভারতকে সতর্কও করেছেন। বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গেই রয়েছেন তিনি, ভুল বোঝার বা খুশি হওয়ার কোনো সুযোগ নেই। খবর এনডিটিভির।

'হাকিকি আজাদি মার্চ' নামে তার লং মার্চের তৃতীয় দিনে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান জনসমক্ষে ভাষণ দেওয়ার সময়, ক্ষমতাসীন সরকার ও বিরোধীদের লক্ষ্য করে দুর্নীতির অভিযোগ করেন।

একইসঙ্গে নিজের সমর্থকদের উদ্দেশ্যে ইমরান বলেন, এ পর্যন্ত সেনাবাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে যত সমালোচনা তিনি করেছেন, তা সবই ছিল 'গঠনমূলক'।

"আমি চাই সেনাবাহিনী শক্তিশালী হোক। আমাদের একটি শক্তিশালী সেনাবাহিনী দরকার। আমার গঠনমূলক সমালোচনার উদ্দেশ্য তাদের ক্ষতি করা নয়," বলেন ইমরান।

তিনি জোর দিয়ে বলেন, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

ইমরান বলেন, গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমের সংবাদ সম্মেলনের পর, প্রতিবেশী দেশ (ভারত) বিষয়টিতে খুশি হয়েছে। কারণ তাদের বিশ্বাস, সেনাবাহিনী এবং ইমরান খান 'মুখোমুখি' হবেন।

তবে সেই সুযোগ নেই উল্লেখ করে ইমরান বলেন, "আমি ভারতকে বলতে চাই এই সেনাবাহিনী আমাদের এবং আমি কখনোই এর বিরুদ্ধে যেতে পারি না।"

লং মার্চ শুরুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম বলেন, ক্ষমতায় থাকাকালীন ইমরান খান তার সরকারকে অবৈধ ও অসাংবিধানিকভাবে সমর্থন দিতে বলেছিলেন সেনাবাহিনীকে।

তবে চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুতির পর থেকেই ইমরান দাবি করে আসছেন, তার সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র করেছিল সেনাবাহিনী। বিরোধীদের সমর্থন দিয়ে সেনাবিহিনী তাকে ক্ষমচ্যুত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান নিয়োগের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বিতর্কে জড়ান ইমরান খান। ডনের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর দাবি, সেনাপ্রধান নিয়োগ ও আগাম নির্বাচনের বিষয়ে মাসখানেক আগে তার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন ইমরান। যদিও সেই প্রস্তাব নাকচ করে দেওয়ার কথা জানিয়েছেন শাহবাজ শরিফ। 

প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেনাপ্রধান নিয়োগের দায়িত্ব প্রধানমন্ত্রীর। সে কথা ইমরান খানকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই কাজ সংবিধান মেনেই করা হবে বলে উল্লেখ করে তিনি।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এমন দাবির পরিপ্রেক্ষিতে রোববার লং মার্চের তৃতীয় দিনে ইমরান বলেন, "আমি কেনো একজন বুট পলিশারের (শাহবাজ শরিফ) সঙ্গে আলোচনায় বসব?" সেনাবাহিনীকে ইঙ্গিত করে বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ কথা বলেন ইমরান।

লং মার্চে জনতার স্রোত আসছে উল্লেখ করে সরকারকে সতর্ক করে ইমরান আরও বলেন, "এই জনস্রোত সামলাতে প্রস্তুত থাকুন।"
 
Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]