Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে বিশ্ব নেতারা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 September, 2022, 01:00 pm
Last modified: 09 September, 2022, 01:46 pm

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
  • রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!
  • ইউক্রেন যুদ্ধ, রানির মৃত্যু, ইলন মাস্ক- এখনো প্রাসঙ্গিক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো! 
  • রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন

রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে বিশ্ব নেতারা

রানি দ্বিতীয় এলিজাবেথ তার শাসনামলে ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেন।
টিবিএস ডেস্ক
09 September, 2022, 01:00 pm
Last modified: 09 September, 2022, 01:46 pm
ছবি- সংগৃহীত

সাত দশক রাজত্বে থাকার পর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুতে শোক প্রকাশ করে রানির সাথে সাক্ষাতের মুহূর্ত স্মৃতিচারণ করেছেন বিশ্ব নেতারা।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে 'একজন সদয় মনের রানি' হিসেবে আখ্যা দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, রানি ফ্রান্সের 'বন্ধু' ছিলেন।

পাশাপাশি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রানি তার 'অনুগ্রহ, কমনীয়তা এবং অক্লান্ত পরিশ্রমের নীতি দিয়ে চালিত একটি রাজত্ব দিয়ে বিশ্বকে মোহিত করেছিলেন'।

ছবি- সংগৃহীত

"আমরা বরাবরই তার উষ্ণতা, যেভাবে তিনি মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করাতেন এবং যেভাবে তিনি রসিকতা ও হাস্যরসের মাধ্যমে গুমোট পরিবেশকে সহজ করে তুলতেন তা দেখেছি," বলেন তিনি।

রানির মৃত্যুতে শোক প্রকাশ করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "তিনি ছিলেন একজন রানির চেয়েও বেশি। একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন তিনি।"

ছবি- সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে ২০২১ সালে যুক্তরাজ্যে তার সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, "তিনি তার বুদ্ধি দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন, তার উদারতা দিয়ে আমাদের আন্দোলিত করেছেন এবং উদারভাবে তার প্রজ্ঞা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।"

রানি দ্বিতীয় এলিজাবেথ তার শাসনামলে ১৩ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি রানির 'উদার বন্ধুত্ব, দুর্দান্ত প্রজ্ঞা এবং হাস্যরসের কথা কখনোই ভুলবেন না।"

ছবি- সংগৃহীত

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, "কী দুর্দান্ত এক নারী ছিলেন তিনি। তার মতো কেউ ছিল না!"

রানির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল জর্জ ডব্লিউ বুশের। রানির সাথে বসে চা খাওয়ার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, "বুদ্ধি, কমনীয়তা এবং বিচক্ষণতা" ছিল রানির মধ্যে।

কানাডায় রানি এলিজাবেথ ছিলেন রাষ্ট্রের প্রধান। তার শাসনামলে ১২ জন প্রধানমন্ত্রী দেখেছেন তিনি।

ছবি- সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, "কানাডিয়ানদের প্রতি রানির সুস্পষ্ট গভীর এবং স্থায়ী ভালবাসা ছিল।"

ট্রুডো আরো বলেন, "তিনি ছিলেন আমার প্রিয় মানুষদের একজন, আমি তাকে অনেক মিস করব।"

এদিকে রানির মৃত্যুতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশনসহ বিশ্বজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ছবি- সংগৃহীত

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, "রানির সহানুভূতি এবং নিজের ঐতিহ্যগত মূল্যবোধ বজায় রেখে প্রতিটি নতুন প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতাই আসলে তার সত্যিকার নেতৃত্বের বহিঃপ্রকাশ।"

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি বিবৃতিতে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরে জার্মান-ব্রিটিশ পুনর্মিলনের প্রতি রানির প্রতিশ্রুতি অবিস্মরণীয় হয়ে থাকবে।"

ছবি- সংগৃহীত

রানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

"আমি কখনই তার উষ্ণতা এবং দয়া ভুলব না," তিনি টুইট করেন।

"একটি সভা চলাকালীন তিনি আমাকে একটি রুমাল দেখান যেটি মহাত্মা গান্ধী তাকে তার বিয়েতে উপহার দেখিয়েছিলেন," বলেন তিনি।

ছবি- সংগৃহীত

ব্রিটেনের রানির মৃত্যুতে জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস বলেন, "আফ্রিকা ও এশিয়ার উপনিবেশকরণ এবং কমনওয়েলথের বিবর্তনসহ কয়েক দশক ধরে ব্যাপক পরিবর্তনের এ সময়টায় রানি এলিজাবেথ ছিলেন একটি আশ্বাসদায়ক উপস্থিতি।"

একটি বিবৃতিতে, তিনি বলেন, "বিশ্ব তার ভক্তি এবং নেতৃত্বকে দীর্ঘকাল মনে রাখবে।"

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

রাণী এলিজাবেথ / রানি দ্বিতীয় এলিজাবেথ / রানি এলিজাবেথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই
  • রানি এলিজাবেথকে পেছনে ফেলে এবছর গুগল সার্চের শীর্ষে অ্যাম্বার হার্ড!
  • ইউক্রেন যুদ্ধ, রানির মৃত্যু, ইলন মাস্ক- এখনো প্রাসঙ্গিক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো! 
  • রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]