Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 May, 2023, 07:40 pm
Last modified: 26 May, 2023, 07:42 pm

Related News

  • এক মাস আগে জোবায়েদ হত্যার পরিকল্পনা হয়; বাঁচার আকুতি জানালেও সাহায্য করেননি বর্ষা: পুলিশ
  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আটকে দেন ট্রাম্প
  • এমপি আজীম হত্যাকাণ্ড: নেপথ্যে সোনা চোরাচালান নিয়ে বিরোধ?
  • হিটলারকে হত্যা পরিকল্পনার জন্য যখন রবীন্দ্রনাথের ‘নাতিকে’ গ্রেপ্তার করা হয়েছিল

রানি এলিজাবেথকে হত্যার চক্রান্ত ফাঁস করল এফবিআই

টিবিএস ডেস্ক
26 May, 2023, 07:40 pm
Last modified: 26 May, 2023, 07:42 pm
রানি এলিজাবেথ। ছবি: রয়টার্স

১৯৮৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ওই সফরে তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলে উঠে এসেছে এফবিআইয়ের প্রকাশ করা নতুন কিছু নথিপত্রে। খবর বিবিসির।

গত বছর রানি এলিজাবেথের যুক্তরাষ্ট্র সফর-সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনে আমেরিকার ফেডারেল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (এফবিআই)।

ওই নথিপত্রে দেখা যায়, আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ) নামের একটি সংগঠন রানিকে হত্যার হুমকি দিয়েছিল। হত্যার হুমকিটি দেওয়া হয়েছিল স্যান ফ্রান্সিসকোর এক পুলিশ কর্মকর্তাকে।

এফবিআইয়ের ফাইলে তথ্য অনুসারে, ওই পুলিশ কর্মকর্তা স্যান ফ্রান্সিরকোর একটি আইরিশ পাবে যেতেন নিয়মিত। তিনিই ফেডারেল এজেন্টকে ওই পাবে দেখা হওয়া এক লোকের ব্যাপারে সতর্ক করে দেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, লোকটি বলেছিলেন যে তার মেয়ে 'উত্তর আয়ারল্যান্ডে রাবার বুলেটে নিহত হয়েছে'। মেয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছেন তিনি।

রানি এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের ক্যালিফোর্নিয়া সফরের এক মাস আগে, ১৯৮৩ সালের ৪ ফেব্রুয়ারি এই হুমকিটি আসে।

এফবিআইয়ের নথিতে বলা হয়, ওই লোক গোল্ডেন গেট ব্রিজের কাছে রয়্যাল ইয়াট ব্রিটানিয়াতে কিছু একটা ফেলে অথবা ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক দর্শনের সময় সেখানে রানি এলিজাবেথকে হত্যা করার পরিকল্পনা এঁটেছিলেন।

হত্যা ঠেকাতে সিক্রেট সার্ভিস গোল্ডেন গেট ব্রিজের ওয়াকওয়ে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে। তবে ইয়োসেমাইটে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। যদিও রানি ওই পার্ক ভ্রমণে গিয়েছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা প্রকাশ করেনি এফবিআই।

গত সোমবার এফবিআইয়ের তথ্য ওয়েবসাইট ভল্ট-এ ১০২ পৃষ্ঠার ফাইলটি আপলোড করা হয়।

উত্তর আয়ারল্যান্ডের অস্থিতিশীল সময়কালে রানি এলিজাবেথ বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেন। রানির কাজিন লর্ড মাউন্টবেটেনকে আইএরএ এক বোমা হামলায় রিপাবলিক অভ আয়ারল্যান্ডে ১৯৭৯ সালে হত্যা করে।
 
Related Topics

টপ নিউজ

রানি এলিজাবেথ / হত্যা পরিকল্পনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এক মাস আগে জোবায়েদ হত্যার পরিকল্পনা হয়; বাঁচার আকুতি জানালেও সাহায্য করেননি বর্ষা: পুলিশ
  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ
  • খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, আটকে দেন ট্রাম্প
  • এমপি আজীম হত্যাকাণ্ড: নেপথ্যে সোনা চোরাচালান নিয়ে বিরোধ?
  • হিটলারকে হত্যা পরিকল্পনার জন্য যখন রবীন্দ্রনাথের ‘নাতিকে’ গ্রেপ্তার করা হয়েছিল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]