Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ইউরোপে খরা: পানির নিচ থেকে ভেসে উঠছে পাথর-প্রবাল-জাহাজের ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 August, 2022, 03:45 pm
Last modified: 20 August, 2022, 03:48 pm

Related News

  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 
  • চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

ইউরোপে খরা: পানির নিচ থেকে ভেসে উঠছে পাথর-প্রবাল-জাহাজের ধ্বংসাবশেষ

ভেসে ওঠা অনেক পাথরেই লেখা রয়েছে তারিখ। অনেকেই বলছেন, অতীতের খরায় মানুষ যে দুর্দশার মুখোমুখি হয়েছিল, তার স্মৃতি ও সতর্কবার্তা বহন করছে এসব পাথর।
টিবিএস ডেস্ক
20 August, 2022, 03:45 pm
Last modified: 20 August, 2022, 03:48 pm
ছবি: রয়টার্স

কয়েক সপ্তাহ ধরে ইউরোপজুড়ে চলছে প্রচণ্ড খরা। বিশেষজ্ঞরা বলছেন, বিগত ৫০০ বছরে সবচেয়ে বড় খরা দেখছে ইউরোপ। তীব্র দাবদাহে নদ-নদী ও হ্রদ, খাল-বিলের পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে, বহুকাল ধরে পানিতে নিমজ্জিত থাকা প্রবাল, পাথর ও জাহাজের ধ্বংসাবশেষ ভেসে উঠতে দেখা যাচ্ছে। 

বিগত কয়েক দশকে সবচেয়ে খারাপ খরার সম্মুখীন হয়েছে স্পেন। দেশটির প্রত্নতাত্ত্বিকরা পানির নিচ থেকে সম্প্রতি 'স্প্যানিশ স্টোনহেঞ্জ' নামে পরিচিত একটি প্রাগৈতিহাসিক পাথরবৃত্ত ভেসে উঠতে দেখেছেন। সাধারণত পানির নিচে নিমজ্জিত থাকে এই পাথরবৃত্ত। কিন্তু খরার কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় তা এখন বেরিয়ে এসেছে। 

অনুষ্ঠানিকভাবে 'ডলমেন অফ গুয়াডালপেরাল' নামে পরিচিত পাথরবৃত্তটি বর্তমানে ক্যাসারেস প্রদেশের ভ্যালদেকানাস জলাধারের এক কোণে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়েছে। কর্তৃপক্ষের মতে, পানির স্তর এখানে প্রায় ২৮ শতাংশ নিচে নেমেছে।

ছবি: রয়টার্স
 
এই পাথরবৃত্ত ১৯২৬ সালে সর্বপ্রথম আবিষ্কার করেন জার্মান প্রত্নতাত্ত্বিক হুগো ওবারমায়ার। কিন্তু ১৯৬৩ সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কত্বের সময়, এক গ্রামীণ উন্নয়ন প্রকল্পে এলাকাটি বন্যায় প্লাবিত হয়। এরপর থেকে মাত্র চারবার সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়েছে এই পাথরবৃত্ত।

রাইন নদীর তীরে তথাকথিত 'হাঙ্গার স্টোনের' পুনঃআবির্ভাবও জার্মানিতে অতীতের খরার স্মৃতি আবার জাগিয়ে তুলেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে জার্মানির বৃহত্তম নদীর তীরে এমন আরও অনেক পাথর দৃশ্যমান হয়ে উঠতে দেখা গেছে।

ভেসে ওঠা অনেক পাথরেই লেখা রয়েছে তারিখ। অনেকেই বলছেন, অতীতের খরায় লোকেরা যে কষ্টের সম্মুখীন হয়েছিল, তার স্মৃতি ও সতর্কবার্তা বহন করছে এ সব পাথর। ফ্রাঙ্কফুর্টের দক্ষিণে ওয়ার্মস এবং লেভারকুসেনের কাছে রেইনডর্ফের কাছে ১৯৪৭, ১৯৫৯, ২০০৩ এবং ২০১৮ সাল লেখা অনেক পাথর এখন দৃশ্যমান। 

ছবি: রয়টার্স

প্রায় এক শতাব্দীতে খরার ফলে পানির স্তর সবচেয়ে নিচে নেমেছে ইউরোপের দানিউব নদীর। এর ফলে সার্বিয়ার নদীবন্দর শহর প্রাহোভোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ২০ টিরও বেশি জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ভেসে উঠেছে। 

১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত বাহিনীকে ঠেকাতে এই জাহাজগুলো নামিয়েছিল তৎকালীন জার্মানির নাৎসিবাহিনী। পানির স্তর কমে যাওয়ায় এগুলো ভসে উঠতে শুরু করেছে এবং স্বাভাবিক জাহাজ চলাচলে এই ধ্বংসাবশেষগুলো এখন সমস্যা তৈরি করছে। 

ইতালির পো নদীর আশেপাশের অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সে দেশের সরকার। জুলাইয়ের শেষের দিকে দেশটির দীর্ঘতম এই নদী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটির ওজন সাড়ে ৪০০ কেজি (১,০০০ পাউন্ড)।

উদ্ধারকৃত বোমা। ছবি: রয়টার্স
 
চলতি মাসের শুরুতে, মান্টুয়া শহরের কাছাকাছি বোরগো ভার্জিলিও নামে একটি গ্রামে সমর বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করতে এর নিরাপদ বিস্ফোরণ ঘটান। এরজন্য গ্রামের প্রায় ৩ হাজার বাসিন্দাকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছিল। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

ইউরোপে খরা / ইউরোপ / প্রাকৃতিক দুর্যোগ / খরা / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 
  • চীনে ভারী বৃষ্টি ও টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভূমিধসে নিহত ২১
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]