Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
‘সবচেয়ে বড় ভয়টাই সত্যি হলো’: ইউরোপের জ্বালানি সংকট নিয়ে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 July, 2022, 11:10 am
Last modified: 27 July, 2022, 02:26 pm

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

‘সবচেয়ে বড় ভয়টাই সত্যি হলো’: ইউরোপের জ্বালানি সংকট নিয়ে যুক্তরাষ্ট্র

প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে থাকলে ইউরোপের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রেও বুমেরাং হয়ে ফিরতে পারে।
টিবিএস ডেস্ক
27 July, 2022, 11:10 am
Last modified: 27 July, 2022, 02:26 pm
ছবি: ইগর জারেম্বো/স্পুটনিক

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জ্বালানি সরবরাহ আরেক দফা কমিয়েছে রাশিয়া। মার্কিন কর্মকর্তারা বলছেন, এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় মিত্রদের ঐক্যবদ্ধ রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। শীত সামনে রেখে জ্বালানি ঘাটতি নিয়ে আটলান্টিকের দু'দিকেই দেখা দিয়েছে শঙ্কা।

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায় তারা নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে জার্মানিতে আগের তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ করবে, যা তাদের সক্ষমতার মাত্র ২০ শতাংশ।

মার্কিন এক কর্মকর্তা জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়াস্বরূপ গৃহীত এই পদক্ষেপ ছিল রাশিয়ার প্রতিশোধ। শীতকালে চলার মতো পর্যাপ্ত গ্যাস নিয়ে গোটা ইউরোপকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে তারা।

এ অবস্থায় মঙ্গলবার বিশ্ব জ্বালানি বিষয়ক প্রেসিডেনসিয়াল কো-অর্ডিনেটর আমোস হোচস্টেইনকে হোয়াইট হাউজ ইউরোপে পাঠিয়েছেন বলে জানান কর্মকর্তারা।

গত মার্চে ইউক্রেন আক্রমণের এক মাস পর গঠিত মার্কিন-ইইউ জ্বালানি টাস্কফোর্সের সঙ্গে জ্বালানি পরিকল্পনা বিষয়ক আলোচনা করতে তিনি প্যারিস ও ব্রাসেলস সফর করবেন।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, 'এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভয়'। প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম বাড়তে থাকলে ইউরোপের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রেও বুমেরাং হয়ে ফিরতে পারে বলে জানান তিনি।

ইউরোপের স্থিতিস্থাপকতা এবং রাশিয়ার বিরুদ্ধে তাদের ঐক্যের প্রশ্নেও এটি একটি বড় পরীক্ষা হবে, কেননা ক্রেমলিনের ইউক্রেন থেকে পেছনে হঠার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন তিনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাছে শীতের জন্য গ্যাস সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছে। মঙ্গলবার ইইউ দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা আগস্ট থেকে মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে সম্মত হয়েছেন।

রাশিয়া গত বছর ইউরোপীয় ইউনিয়নের মোট প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করে।

২০২০ সালে রাশিয়ার গ্যাসের প্রধান আমদানিকারক ছিল ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। গ্যাস আমদানিতে দ্বিতীয় অবস্থানে ছিল ইতালি।

ইউরোপের অন্যান্য দেশের মধ্যে রাশিয়ার গ্যাসের ওপর যুক্তরাজ্যের নির্ভরতা কম। গত বছর যুক্তরাজ্যের চাহিদার মাত্র ৪ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করা হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে একেবারেই গ্যাস আমদানি করে না।

তবে ইইউ রাশিয়ার বিকল্প গ্যাস সরবরাহকারী খুঁজে পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

জ্বালানি বিশ্লেষক কেট ডোরিয়ান বিবিসিকে জানান, 'ইইউকে বিকল্প গ্যাসের জন্য যুক্তরাষ্ট্র কিংবা কাতারের মুখাপেক্ষী হতে হবে যারা ট্যাঙ্কারে করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে'।

'কিন্তু ইউরোপে যথেষ্ট সংখ্যক এলএনজি টার্মিনাল নেই। বিশেষ করে জার্মানির জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। জার্মানিতে এলএনজি আনলোড করার মতো সরঞ্জামাদিই নেই'।

গ্যাসের ঘাটতি পূরণের জন্য ইউরোপজুড়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিষয়েও সামনে আলোচনা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। জার্মানি ২০২২ সালের শেষ নাগাদ পারমাণবিক শক্তির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করলেও জ্বালানি সংকটের মধ্যে বার্লিনকে অবশিষ্ট তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম চালু রাখার সময়সীমা বাড়াতে মার্কিন কর্মকর্তারা রাজি করানোর আশা করছেন।


  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

ইউরোপ / রাশিয়ার জ্বালানি / ইইউ জ্বালানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]