Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

আন্তর্জাতিক

দি ইন্ডিপেন্ডেন্ট
03 July, 2026, 03:35 pm
Last modified: 03 July, 2026, 03:36 pm

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • বই: অগতির গতি

চ্যারিটি শপে দান করা ‘দ্য হবিট’-এর দুর্লভ প্রথম সংস্করণ বিক্রি হলো ৬২ লাখ টাকায়!

দি ইন্ডিপেন্ডেন্ট
03 July, 2026, 03:35 pm
Last modified: 03 July, 2026, 03:36 pm
ছবি: পিএ মিডিয়া

অক্সফাম চ্যারিটি শপে দান করে যাওয়া 'একেবারেই সাধারণ' বইয়ের ভিড়ে লুকিয়ে ছিল মহামূল্যবান রত্ন—জে.আর.আর. টোলকিনের তুমুল জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস 'দ্য হবিট'-এর দুর্লভ প্রথম সংস্করণের একটি কপি! নিলামে এই বইটি বিক্রি হয়েছে ৩৮ হাজার পাউন্ডেরও বেশি দামে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬২ লাখ টাকা।

দোকানের কর্মীরা জানান, ১৯৩৮ সালে প্রকাশিত প্রথম সংস্করণের দ্বিতীয় মুদ্রণ এই বইটি। বার্মিংহামের হারবোর্নে অক্সফামের একটি দোকানে 'সাধারণ' ক্যাটাগরির বই হিসেবে কেউ এটি দান করে গিয়েছিলেন। 

তবে বইটি হাতে পড়তেই এর সম্ভাব্য মূল্য সম্পর্কে ধারণা করতে পারেন কর্মীরা। তাই দেরি না করে যাচাইয়ের জন্য তখনই সেটি পাঠানো হয় বিশেষজ্ঞদের কাছে।

এই সংস্করণটির প্রায় ২ হাজার ৩০০ কপি ছাপানো হয়েছিল। সংস্করণটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এতে স্বয়ং টোলকিনের আঁকা চারটি রঙিন ইলাস্ট্রেশন রয়েছে, যা প্রথমবারের মতো এই দ্বিতীয় মুদ্রণেই যুক্ত করা হয়।

নিলামে বইটি ৩৮ হাজার ৪০০ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি হয়। এই অর্থের পুরোটাই যাবে অক্সফামের তহবিলে, যা বিশ্বজুড়ে দারিদ্র্য ও বৈষম্য দূর করার লড়াইয়ে ব্যয় করা হবে।

অক্সফাম হারবোর্ন শাখার ম্যানেজার জুলিয়ান গ্রিস্ট আক্ষেপ করে বলেন, 'যিনি বইটি দান করে গেছেন, তাকে অন্তত একবার বলার সুযোগ পেলাম না যে তিনি ঠিক কত বড় একটা রত্ন দিয়ে গেছেন!'

তিনি আরও বলেন, 'একগাদা সাধারণ বইয়ের সাথে এটি এসেছিল। আমি যখন বুঝতে পারলাম জিনিসটা আসলে কী, ততক্ষণে দাতা চলে গেছেন।

'যদি একবার সুযোগ পেতাম, তাকে অন্তত জানাতে পারতাম তার এই সামান্য দান আসলে কতটা অসাধারণ।'

গ্রিস্ট বলেন, 'যখনই "দ্য হবিট"-এর কোনো কপি আমার চোখে পড়ে, আমি মনে মনে প্রার্থনা করি, "প্লিজ, এর দাম যেন চড়া হয়।" সংগ্রাহকদের কাছে টোলকিনের কদর আকাশচুম্বী। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া কোনো জিনিসও যে কতটা মূল্যবান হতে পারে, তা ভাবনাতীত। অনেক সময় একটা পুরোনো ডাস্ট জ্যাকেটই বাজিমাত করে দেয়।'

ছবি: পিএ মিডিয়া

গ্রিস্ট জানান, 'টোলকিনের বইয়ের চাহিদা আমাদের এখানে কখনোই ফুরায় না। তাক থেকে নিমেষেই উড়ে যায় তার বই। তবে এই কপিটি সত্যিই স্পেশাল ছিল। আর জেনে আরও ভালো লাগছে যে, এই বইটির অর্থ অক্সফামের কাজের মাধ্যমে সমাজে একটা পরিবর্তন আনবে।'

অক্সফামের বই-বিশেষজ্ঞ ইয়ান ফকিংহ্যাম এই আবিষ্কারকে 'অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর' বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, 'এই একটিমাত্র অনুদান থেকে পাওয়া ৩৮ হাজার পাউন্ড বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের উন্নয়নে অক্সফামের কাজে দারুণ সহায়তা করবে।'

অক্সফামের দোকানে এমন চমক অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই স্যার পল ম্যাককার্টনির অটোগ্রাফ দেওয়া একটি বই অক্সফামে দান করা হয়েছিল, যা নিলামে প্রায় ১ হাজার পাউন্ডে বিক্রি হয়।

'পল ম্যাককার্টনি ইন হিজ ওন ওয়ার্ডস' নামের ওই বইয়ে বিটলস কিংবদন্তির বেশ কিছু সাক্ষাৎকারের সংগ্রহ ছিল। বইটি দান করা হয়েছিল সেরেডিজিয়নের অ্যাবেরিস্টউইথ শাখায়।

Related Topics

টপ নিউজ

দ্য হবিট / হবিট / টোলকিন / বই / দুর্লভ বই / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • বই: অগতির গতি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]