Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
13 April, 2026, 03:30 pm
Last modified: 13 April, 2026, 03:33 pm

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ‘জুলাই থেকে অস্ট্রেলীয় সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।’ 
রয়টার্স
13 April, 2026, 03:30 pm
Last modified: 13 April, 2026, 03:33 pm
লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার ১২৫ বছরের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো নারীকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের নাম ঘোষণা করা হয়।

অস্ট্রেলীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুসান কোয়েল আগামী জুলাই মাসে বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। ৫৫ বছর বয়সী সুসান কোয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে তিনি 'চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ' হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, 'জুলাই থেকে অস্ট্রেলীয় সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।' 

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে অভিহিত করেছেন। সুসান কোয়েলের একটি উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, 'সুসান আমাকে বলেছিলেন—যা দেখা যায় না, তা হওয়া যায় না। সুসানের এই অর্জন বর্তমানে কর্মরত নারী এবং ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।'

উল্লেখ্য, অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনীতে বর্তমানে নারী সদস্যের হার ২১ শতাংশ এবং ঊর্ধ্বতন নেতৃত্বে ১৮.৫ শতাংশ নারী রয়েছেন। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। এই নিয়োগ এমন এক সময়ে এলো যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে যৌন হয়রানি ও বৈষম্যের অসংখ্য অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। গত অক্টোবরেই হাজার হাজার নারী সদস্যকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে বাহিনীর বিরুদ্ধে একটি বড় মামলা দায়ের করা হয়েছে।

সুসান কোয়েলই প্রথম নারী যিনি অস্ট্রেলিয়ার কোনো সামরিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / সেনাবাহিনী / সামরিক বাহিনীর প্রধান / নারী নেতৃত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত
  • গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]