Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

আন্তর্জাতিক

এনবিসি; নিউইয়র্ক পোস্ট
22 June, 2026, 09:25 am
Last modified: 22 June, 2026, 09:25 am

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

এনবিসি; নিউইয়র্ক পোস্ট
22 June, 2026, 09:25 am
Last modified: 22 June, 2026, 09:25 am
ছবি: রয়টার্স

ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি বলেছেন, শান্তি চুক্তি ভেস্তে গেলে আমেরিকা হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে। সেইসঙ্গে তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথের 'গার্ডিয়ান অ্যাঞ্জেল' (রক্ষাকর্তা) হিসেবে আবির্ভূত হয়ে প্রণালি দিয়ে যাওয়া ক্রুড তেলের ২০ শতাংশ তারা নিয়ে নেবে। 

লেবাননে ইজরায়েলের লাগাতার হামলার জেরে তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর গোটা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেন ট্রাম্প। তিন বলেন, এই নৌপথের কার্যকর নিয়ন্ত্রক হতে চলেছে যুক্তরাষ্ট্র।

রোববার সকালে ফক্স নিউজকে দেওয়া ওই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাতেই তিনি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে আমেরিকা তাদের 'উড়িয়ে দেবে'।

রোববার সকালে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট বলেন, ট্রাম্প তাকে দেওয়া ওই সাক্ষাৎকারে হরমুজ প্রসঙ্গে বলেছেন, 'প্রণালি বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না। তোমরা আর দেশে ফিরে যাওয়ার সুযোগও পাবে না।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'প্রয়োজন পড়লে আমরা প্রণালি দখল করে নেব। ওরা যদি চুক্তি না করে, আমরাই ওখান থেকে টোল আদায় করব। আমি ওদের উড়িয়ে দেব।'

ওই ফোনালাপের মাঝেই ট্রাম্পকে জানানো হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরান কোনোভাবেই ছাড়বে না। ইংস্ট জানান, এ কথা শোনার পর ট্রাম্প বলেন, 'ওনার মুখ সামলে কথা বলা উচিত। তার উচিত নিজেকে শুধরে নেওয়া। নইলে আমরা ওদের বাকি দেশটাও দখল করে নেব।'

ছবি: রয়টার্স

দক্ষিণ লেবাননে ইজরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের জেরে গত সপ্তাহেই আমেরিকা-ইরান সমঝোতা চুক্তি প্রায় ভেস্তে যেতে বসেছিল। এরপর ট্রাম্পের এই নতুন হুমকি পরিস্থিতিকে আরও উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে।

সুইজারল্যান্ডে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার বৈঠক চলছে, তখনই ইরানের বিরুদ্ধে এই হুমকি দিলেন ট্রাম্প।

ফক্স নিউজের সাক্ষাৎকার ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও তেহরানকে হুমকি দেন তিনি। এক পোস্টে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, 'লেবাননে ইরানের উচ্চ বেতনভোগী প্রক্সিরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা তা না করে, তবে আমরা ইরানের ওপর আবারও অত্যন্ত কঠোর হামলা চালাব—ঠিক যেমনটি গত সপ্তাহে চালিয়েছিলাম, তবে এবার হবে তার চেয়েও ভয়াবহ!'

চলতি মাসের শুরুতে ট্রাম্পের নির্দেশে ইরানে যে হামলা চালানো হয়েছিল, তিনি মূলত সেটিরই ইঙ্গিত দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / যুক্তরাষ্ট্র / হরমুজ / হরমুজ প্রণালি / হরমুজ প্রণালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • যেভাবে ইরান যুদ্ধ ট্রাম্প ও সৌদি যুবরাজের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করল
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]