Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজে ইরানের প্রভাব কেন অটুট—ভূগোলই বড় শক্তি

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
14 April, 2026, 09:25 pm
Last modified: 14 April, 2026, 09:32 pm

Related News

  • মার্কিন প্রতিনিধিরা দোহায়, তবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে না: কাতার
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজে ইরানের প্রভাব কেন অটুট—ভূগোলই বড় শক্তি

নিরাপত্তা বিশ্লেষক বাসিল জারমন্ড বলেন, “যতদিন তেহরান বাণিজ্যিক জাহাজকে বিশ্বাসযোগ্যভাবে হুমকি দেওয়ার সক্ষমতা ধরে রাখবে, ততদিন শিপিং কোম্পানিগুলো এই প্রণালি এড়িয়ে চলবে।”
দ্য ওয়াশিংটন পোস্ট
14 April, 2026, 09:25 pm
Last modified: 14 April, 2026, 09:32 pm
প্রতীকী ছবি: সিএনবিসি

দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায়, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই জাহাজ চলাচল সহজ করার কথা বলেছে। কিন্তু, তার এক সপ্তাহ পরও হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল সীমিতই রয়েছে। বরং উত্তেজনা আরও বেড়েছে। ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে টোল দিতে বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে "চাঁদাবাজি" আখ্যা দিয়ে রোববার ঘোষণা দেন, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনী অবরুদ্ধ করে রাখবে। তাঁর এই পদক্ষেপ ইতোমধ্যেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর আরও চাপ সৃষ্টি করেছে।

তবে এই নৌ অবরোধের মাধ্যমে ওয়াশিংটন যখন অর্থনৈতিকভাবে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, তখন তেহরানের হাতে রয়েছে একটি বড় সুবিধা—ভূগোল। ছয় সপ্তাহের সংঘাতে ইরান তাদের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে মাইন পেতে প্রায় পুরো নৌচলাচল বন্ধ করে দিয়েছে এবং এই নৌপথের ভৌগোলিক দুর্বলতাকে কাজে লাগিয়েছে। এমনকি মার্কিন অবরোধের মধ্যেও এই বাস্তবতা বদলায়নি। বরং এরমধ্যেই ইরানকে ঠিক করে দিতে দিচ্ছে—কোন জাহাজ প্রণালি নিরাপদে পার হবে, আর কে ঝুঁকিতে থাকবে।

আনুষ্ঠানিক অবরোধের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঝুঁকি। বাণিজ্যিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর প্রতিদিন গড়ে মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক ১৩০টির বেশি জাহাজ চলাচল করত। কোপেনহেগেনভিত্তিক শিপিং পরামর্শক প্রতিষ্ঠান ভেসপুচ্চি মেরিটাইমের লার্স জেনসেন বলেন, "বাস্তবে যুদ্ধবিরতি প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তনই আনেনি—একেবারেই না।"

হরমুজ প্রণালি কেন এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে এর ভূগোল এই অচলাবস্থাকে নির্ধারণ করছে—সেটাই এখানে তুলে ধরা হয়েছে।

যেমন ইরানের দুর্গম উপকূলরেখা ছোট আকারের হামলাকারী নৌযানের জন্য কার্যত নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।

উপকূলবর্তী উঁচু ভূখণ্ড নজরদারির জন্য পরিষ্কার সুবিধা দেয় এবং সেখান থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করাও যায় সহজে।

হরমুজ প্রণালি এলাকায় ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপগুলো থেকেও চলাচলরত জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।

এই প্রণালির মুখে অবস্থিত বন্দর আব্বাস ইরানকে দ্রুত নৌযান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করার এবং কয়েক মিনিটের মধ্যে নৌচলাচল পর্যবেক্ষণ বা ব্যাহত করার সক্ষমতা দেয়।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অধ্যাপক বাসিল জারমন্ড বলেন, "সব মিলিয়ে হরমুজ প্রণালির ভৌগোলিক বৈশিষ্ট্য কম খরচে ইরানের 'অ্যান্টি-অ্যাকসেস' ও 'এরিয়া-ডিনায়াল' সক্ষমতাকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে।"

এই কৌশলগুলো, আর এর সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিশাল আকার। এসব জাহাজকে আবার ধীরগতিতে প্রণালি পারি দিতে হয়—যা পুরো পথটিকে সংঘাতের সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এসব জাহাজের হুমকি শনাক্ত করার সক্ষমতা প্রায় নেই বললেই চলে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্যালগানো বলেন, "ইরানিরা এই প্রণালিতে বলতে গেলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার মতো কাছাকাছি অবস্থান করে। ফলে প্রতিক্রিয়া জানানোর সময় খুবই কম।"

স্বল্প খরচের ড্রোন ও মাইনের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের হুমকির মুখে রাখার সক্ষমতা—ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে ট্রাম্প স্বীকার করেছিলেন, ইরান যতই দুর্বল হোক না কেন, এই ধরনের হামলা অব্যাহত থাকতে পারে।

যুদ্ধবিরতির পর থেকে সরাসরি কোনো জাহাজে হামলার ঘটনা না ঘটলেও—ঝুঁকির বিষয়টিই এখন নৌচলাচল স্থবির করে রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সব অবরোধ তুলে নেওয়া হলেও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে সময় লাগবে। বিশ্লেষক জারমন্ড বলেন, "যতদিন তেহরান বাণিজ্যিক জাহাজকে বিশ্বাসযোগ্যভাবে হুমকি দেওয়ার সক্ষমতা ধরে রাখবে, ততদিন শিপিং কোম্পানিগুলো এই প্রণালি এড়িয়ে চলবে।"

এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ ঘোষণার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের বন্দর হুমকির মুখে পড়লে পাল্টা আঘাত হানবে—যা শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়েছে। একই সঙ্গে তেহরানের টোল ব্যবস্থা নতুন আইনি ঝুঁকি তৈরি করেছে। যে জাহাজগুলো নিরাপদে চলাচলের জন্য রেভল্যুশনারি গার্ডকে অর্থ দিচ্ছে, তারা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে বলে বিবেচিত হতে পারে—ফলে জাহাজের অপারেটররা এই নৌপথ ব্যবহাড়ে আরও নিরুৎসাহিত হচ্ছে।

হরমুজের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে শিপিং অপারেটররা এখনো অপেক্ষা ও পর্যবেক্ষণের অবস্থানে রয়েছে। মেরিটাইম এআই প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ৭০০টির বেশি জাহাজ উপসাগরীয় অঞ্চলে আটকে ছিল।

বিশ্বের বড় শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড গত বুধবার এক বিবৃতিতে জানায়, "হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বর্তমান ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে আমরা আপাতত এই পথে চলাচল থেকে বিরত রয়েছি।"

বিশ্লেষকদের মতে, স্বাভাবিক নৌচলাচল ফিরিয়ে আনতে হলে—শিপিং খাতকে নিশ্চিত হতে হবে যে যুদ্ধবিরতি টিকবে এবং ইরান চলমান জাহাজে হামলা করবে না। শিপিংখাতের বিশ্লেষক লার্স জেনসেন বলেন, "আপনি যদি জাহাজ নিয়ে প্রণালি অর্ধেক পার হয়ে যান আর যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে নাবিকরা সরাসরি ঝুঁকির মুখে পড়বে। তাই একটি স্থিতিশীল যুদ্ধবিরতি না দেখা পর্যন্ত কেউই ঝুঁকি নিতে চাইবে না।"

তবে এই আস্থা নির্ভর করছে সূক্ষ্ম ভারসাম্যের ওপর। বিশ্লেষক জারমন্ড বলেন, হরমুজ প্রণালিতে চলাচল সীমিত রাখা ইরানের স্বার্থেই—কারণ এটি তাদের হাতে থাকা শেষ গুরুত্বপূর্ণ চাপের একটি। "তেহরান যদি সত্যিই যুদ্ধবিরতি বজায় রাখতে চায়, তাহলে তাদের প্রণালি সংক্রান্ত শর্ত বাস্তবায়ন করতে হবে এবং ধীরে ধীরে জাহাজ চলাচল বাড়াতে হবে। কিন্তু যদি তারা চাপ ধরে রাখতে চলাচল সীমিত রাখে, তাহলে পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। ফলে তাদের জন্য এটি খুব সূক্ষ্ম এক ভারসাম্যের খেলা।"

 

Related Topics

টপ নিউজ

ইরান / হরমুজ প্রণালি / ভূগোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • মার্কিন প্রতিনিধিরা দোহায়, তবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে না: কাতার
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, এ সপ্তাহে হবে পরের বৈঠক: মার্কিন কর্মকর্তা

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]