Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ইরানের কাছে আসলে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, জানে না ইসরায়েল

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
06 April, 2026, 11:25 am
Last modified: 06 April, 2026, 11:29 am

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭

ইরানের কাছে আসলে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, জানে না ইসরায়েল

বিদেশি সূত্রের তথ্যমতে, কোনো কোনো ক্ষেত্রে ইরান বুলডোজার টিম ও বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে ধসে পড়া ক্ষেপণাস্ত্র ইউনিট বা সাইলো (মিসাইল রাখার বিশেষ ভাণ্ডার) একদিনের কম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব।
দ্য জেরুজালেম পোস্ট
06 April, 2026, 11:25 am
Last modified: 06 April, 2026, 11:29 am
ইরানের 'খাইবার' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: রয়টার্স

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অধিকাংশ কর্মকর্তা মনে করেন, ইরানের মোট ২,৫০০ ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন মাত্র কয়েকশ অবিশিষ্ট আছে, যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে আইডিএফ-এর কিছু সূত্র দ্য জেরুজালেম পোস্ট-এর কাছে স্বীকার করেছে, ইরানের বর্তমান অস্ত্রভাণ্ডার সম্পর্কে আসলে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না।

গত শনিবার রাতে চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর কর্নেল 'টি' [ছদ্মনাম] দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে এখনো ১,০০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্যটি আইডিএফ-এর আগের অনুমানের (কয়েক শ ক্ষেপণাস্ত্র) সম্পূর্ণ বিপরীত।

জেরুজালেম পোস্টের সাথে আলাপকালে সামরিক বাহিনী প্রথমে তাদের আগের অনুমানকেই সমর্থন করেছিল, কিন্তু পরে স্বীকার করে যে সঠিক সংখ্যাটি কারোরই জানা নেই।

ইসরায়েলের হামলার পর ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র উদ্ধারযোগ্য?

এখন বড় প্রশ্ন হলো, ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতটি শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে? এর অনেকগুলো হয়তো ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে ইরানের নাগালের বাইরে চলে গেছে।

এই প্রশ্নের গভীরে আরও একটি বিষয় রয়েছে—ধ্বংসস্তূপের ধস কি সামান্য নাকি অনেক বড় আকারের? এর ওপরই নির্ভর করছে ইরান কত দ্রুত বা আদৌ এই ক্ষেপণাস্ত্রগুলো আবারও ব্যবহারের উপযোগী করতে পারবে কি না।

বিদেশি সূত্রের তথ্যমতে, কোনো কোনো ক্ষেত্রে ইরান বুলডোজার টিম ও বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে ধসে পড়া ক্ষেপণাস্ত্র ইউনিট বা সাইলো (মিসাইল রাখার বিশেষ ভাণ্ডার) একদিনের কম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব। এ ধরনের পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল দীর্ঘমেয়াদী মজুত হিসেবে নয়, বরং স্বল্প সময়ের মধ্যেই পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠতে পারে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র (লঞ্চার) বিষয়টি সম্পূর্ণ আলাদা। ইরানের কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে এবং কতটি মাটির নিচে চাপা পড়ে অকেজো হয়ে আছে, তা নিয়ে আইডিএফ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।

তাদের হিসাবে, ইরানের প্রায় ৭০-৮০ শতাংশ লঞ্চার অন্তত সাময়িকভাবে অকেজো হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ধ্বংস হয়েছে এবং বাকি ৫০ শতাংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

বিভ্রান্তিকর বিষয় হলো, মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র ও আইডিএফ দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু আবার অন্য সময়ে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার সাময়িকভাবে আবারও বেড়ে গেছে।

যুদ্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হার কমছে

সাধারণত যুদ্ধের চতুর্থ দিনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হার দৈনিক ২০টির নিচে নেমে আসে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি আরও কমেছে। এই সব অমিমাংসিত প্রশ্নের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আসলে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, তার সুনির্দিষ্ট সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।

এতসব প্রশ্ন থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট সংখ্যা এই পরিস্থিতি বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ইসরায়েল জানে যে ইরান তাদের লক্ষ্য করে ৫০০-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, ইরান তাদের ওপর সব মিলিয়ে প্রায় ১,৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইডিএফ-এর দাবি অনুযায়ী, যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় ২,৫০০ ক্ষেপণাস্ত্র ছিল। সেই হিসেবে ইসরায়েলি বাহিনী একটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস না করলেও এখন ইরানের হাতে ৭০০-র কম ক্ষেপণাস্ত্র থাকার কথা। আর আইডিএফ যদি অন্তত কয়েক শ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে থাকে, তবে ইরানের হাতে এখন মাত্র কয়েক শ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে।

তবে এখনও একটি সম্ভাবনা রয়ে গেছে যে, আইডিএফ যুদ্ধ শুরুর সময় ইরানের মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম অনুমান করেছিল। এর আগেও এমনটি ঘটেছে—২০২৫ সালের জুনে আইডিএফ বলেছিল ইরানের কাছে ২,৫০০ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু কয়েক মাস পর তারা সেই সংখ্যা সংশোধন করে ৩,০০০ বলেছিল।

Related Topics

টপ নিউজ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র / ইরান / আইডিএফ / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নয়, জব্দ অর্থ ছাড়ের দাবিতে দোহা যাচ্ছেন কর্মকর্তরা: ইরান
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]