Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি

আন্তর্জাতিক

বিবিসি
25 February, 2026, 12:00 pm
Last modified: 25 February, 2026, 12:04 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি

‘শেন ইউন’ নামের চীনা ওই সাংস্কৃতিক গোষ্ঠীকে তাদের আসন্ন অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। শেন ইউন মূলত ফালুন গং ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত। চীন সরকার ফালুন গং এবং শেন ইউন—উভয়কেই নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিবিসি
25 February, 2026, 12:00 pm
Last modified: 25 February, 2026, 12:04 pm
ছবি: এবিসি নিউজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা নাচ ও গানের দলের অনুষ্ঠান বাতিল না করলে প্রধানমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই হুমকিতে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হাতে আসা ই-মেইলে দেখা গেছে, 'শেন ইউন' নামের ওই সাংস্কৃতিক গোষ্ঠীকে তাদের আসন্ন অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় ক্যানবেরায় প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেন ইউন মূলত ফালুন গং ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত। চীন সরকার ফালুন গং এবং শেন ইউন—উভয়কেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এই হুমকির খবরটি প্রথম প্রকাশ করে ফালুন গং-সংশ্লিষ্ট একটি সংবাদপত্র।

চীনা ভাষায় লেখা একটি ই-মেইলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন 'দ্য লজ'-এর চারপাশে প্রচুর পরিমাণে নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক রাখা হয়েছে। সেখানে লেখা ছিল, 'যদি আপনারা অনুষ্ঠান চালিয়ে যান, তবে প্রধানমন্ত্রীর বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হবে এবং রক্তের বন্যা বয়ে যাবে।'

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের তথ্যমতে, গতকালই পুলিশকে এই হুমকির বিষয়টি জানানো হয়। তবে পুলিশ ই-মেইলের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা শুধু জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে একটি 'নিরাপত্তাঝুঁকির' খবর পেয়ে তারা সেখানে গিয়েছিল, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এ সময় প্রধানমন্ত্রীকে সেখান থেকে সরিয়ে কয়েক ঘণ্টার জন্য অন্য একটি নিরাপদ স্থানে নেওয়া হয়। তবে তল্লাশি চালিয়ে বাসভবনে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

এদিকে, আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন প্রধানমন্ত্রী আলবানিজ। সেখানে তিনি পুলিশ ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। পোস্টে দরজার সামনে পাহারারত নিজের পোষা কুকুর 'টোটো'র একটি ছবিও জুড়ে দেন তিনি। ক্যাপশনে লেখেন, 'টোটো সতর্ক পাহারায় আছে, তবে এখন সবকিছু ঠিকঠাক।'

Related Topics

টপ নিউজ

চীন / নিষিদ্ধ / নাচের দল / বাসভবন / অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]