Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা

আন্তর্জাতিক

রয়টার্স
12 December, 2025, 10:45 am
Last modified: 12 December, 2025, 10:51 am

Related News

  • ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই

টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা

রয়টার্স
12 December, 2025, 10:45 am
Last modified: 12 December, 2025, 10:51 am
ছবি: রয়টার্স

চিন্তাশীল যন্ত্রের যুগে প্রবেশ এবং রূপান্তরমূলক প্রযুক্তির বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ 'আর্কিটেক্টস অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' বা কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিদের ২০২৫ সালের 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।

ম্যাগাজিনটির এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস পাঠকদের উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, 'আমাদের জীবনকে যারা প্রভাবিত করেন, তাদের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার একটি শক্তিশালী মাধ্যম হলো পারসন অব দ্য ইয়ার। এ বছর যারা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কল্পনা করেছেন, ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন—তাদের চেয়ে বড় প্রভাব আর কারও ছিল না।'

জ্যাকবস এই স্থপতিদের বর্ণনা করতে গিয়ে বলেন, তারা মানবতাকে একই সঙ্গে 'বিস্মিত ও চিন্তিত' করছেন। তারা 'বর্তমানকে বদলে দিচ্ছেন এবং সম্ভবের সীমানাকে ছাড়িয়ে যাচ্ছেন'।

২০২৫ সালের 'পারসন অব দ্য ইয়ার' সংখ্যাটির প্রচ্ছদ কাহিনিতে তুলে ধরা হয়েছে, কীভাবে এআই গত এক বছরে বিশ্বকে নতুন এবং 'কখনও কখনও ভীতিকর উপায়ে' বদলে দিয়েছে।

এই সংখ্যায় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যার তৈরি চিপগুলো বর্তমানের এআই বিপ্লবকে শক্তি জোগাচ্ছে। এছাড়াও সফটব্যাংকের সিইও মাসায়োশি সনের মতো এআই বিনিয়োগকারীদের সাক্ষাৎকারও এতে স্থান পেয়েছে।

টাইমের প্রতিবেদনে এআইয়ের কিছু উদ্বেগজনক দিকও উঠে এসেছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনাটি অন্যতম। ওই কিশোরের মৃত্যুর জন্য চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-কে দায়ী করে মামলা করেছেন তার বাবা-মা। তাদের অভিযোগ, চ্যাটবটের সঙ্গে কথোপকথনের জেরেই তাদের ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

টাইম ম্যাগাজিন নিজেও এআই কোম্পানিগুলোর সঙ্গে কন্টেন্ট লাইসেন্সিং ও নতুন টুল তৈরির জন্য কাজ করছে। ২০২৪ সালের জুনে তারা ওপেনএআইয়ের সঙ্গে একটি বহু-বছরের চুক্তি সই করে। এর মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি টাইমের আর্কাইভ করা সংবাদের অ্যাক্সেস পায়। ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে চ্যাটবট এখন টাইমের তথ্য সূত্র হিসেবে উল্লেখ করে এবং লিঙ্ক প্রদান করে।

এর আগে ২০২৪ এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণা করেছিল টাইম। এছাড়া পপ তারকা টেইলর সুইফট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও অতীতে এই সম্মাননা পেয়েছেন।

Related Topics

টপ নিউজ

টাইম পারসন অভ দ্য ইয়ার / টাইম ম্যাগাজিন / এআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]