Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
১২ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে ফ্রান্সে প্রথমবার কোনো নারীর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
25 October, 2025, 12:20 pm
Last modified: 25 October, 2025, 12:23 pm

Related News

  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • দেম্বেলের হ্যাটট্রিক শো দেখাল কেন ফ্রান্স বিশ্বকাপ ফেভারিট

১২ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে ফ্রান্সে প্রথমবার কোনো নারীর যাবজ্জীবন কারাদণ্ড

ফ্রান্সে যাবজ্জীবন কারাদণ্ড অত্যন্ত বিরল, এর আগে এ রায় পেয়েছিলেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলার অন্যতম অভিযুক্ত সালাহ আবদেসলেম।সেই হামলায় ১৩০ জন নিহত হন।
বিবিসি
25 October, 2025, 12:20 pm
Last modified: 25 October, 2025, 12:23 pm
ছবি: এএফপি

গোটা ফ্রান্সকে স্তব্ধ করে দেওয়া এক মামলায় ১২ বছর বয়সী লোলা দাভিয়েতের ধর্ষণ ও খুনের দায়ে দাহবিয়া বেনকিরেদকে দেশটির বিরল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

২৭ বছর বয়সী এই আলজেরীয় নারীকে অন্তত ৩০ বছর কারাভোগ করতে হবে বলে আদালতের রায়ে বলা হয়েছে। তিন বিচারক ও ছয় সদস্যের জুরির প্যানেল সর্বসম্মতভাবে এই দণ্ড দেন।

ফ্রান্সে যাবজ্জীবন কারাদণ্ড অত্যন্ত বিরল, এবং বেনকিরেদ হচ্ছেন দেশটির প্রথম নারী যিনি এ শাস্তি পেলেন। এর আগে এ রায় পেয়েছিলেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলার অন্যতম অভিযুক্ত সালাহ আবদেসলেম। ২০১৫ সালের ওই হামলায় ১৩০ জন নিহত হন।

রায় ঘোষণার পর লোলার মা ডেলফিন দাভিয়ে বলেন, 'আমরা ন্যায়বিচারে বিশ্বাস রেখেছিলাম, এবং সেটিই আমরা পেয়েছি।'

২০২২ সালের অক্টোবরে লোলাকে হত্যা করা হয়। প্যারিসে যে ভবনে সে থাকত, তার আঙিনায় একটি প্লাস্টিকের স্টোরেজ বক্সে লোলার মৃতদেহ পাওয়া গিয়েছিল।

বেনকিরেদ আলজেরীয় অভিবাসী, যাকে ফ্রান্স ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এ ঘটনার পর ফ্রান্সের ডানপন্থি রাজনীতিকেরা বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেন।

আদালতের প্রসিকিউটর বেনকিরেদের জন্য সম্ভাব্য দীর্ঘতম শাস্তির আবেদন করেছিলেন। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষার পর বেনকিরেদের মধ্যে সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য পাওয়া গেলেও তাকে সুস্থ বলে ঘোষণা করা হয়। 

জুরি পরামর্শ শুরুর আগে বেনকিরেদ আদালতে বলেন, 'আমি ক্ষমা চাই। আমি যা করেছি তা ভয়াবহ। আমার আর কিছু বলার নেই।' 

বেনকিরেদ ফ্রান্সে একটি স্টুডেন্ট ভিসায় ছিলেন, কিন্তু এটি নবায়ন করতে ব্যর্থ হন। ২০২২ সালের জুলাই মাসে প্যারিসের একটি বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং দেশ ছাড়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।

২০২২ সালের ১৪ অক্টোবর বিকেলে ধারণ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, তখন ২৪ বছর বয়সী বেনকিরেদ স্কুল থেকে বাড়ি ফেরার পর লোলার কাছে যান। প্রতিবেদন অনুযায়ী, বেনকিরেদ লোলাকে তার বড় বোনের ভাড়া করা একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যান। 

তারপর প্রায় দেড় ঘণ্টার মধ্যে বেনকিরেদ শিশুটিকে যৌন নির্যাতনের পর কাঁচি ও বক্স কাটার দিয়ে আক্রমণ করেন। পরে ডাক্ট টেপ দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়, ফলে শ্বাসরোধে মৃত্যু হয় লোলার।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / যাবজ্জীবন কারাদণ্ড / হত্যা মামলা / লোলা দাভিয়েত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • দেম্বেলের হ্যাটট্রিক শো দেখাল কেন ফ্রান্স বিশ্বকাপ ফেভারিট

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]