Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়িতে দক্ষ কর্মীদের নজর এখন কানাডায়

আন্তর্জাতিক

বিবিসি
24 September, 2025, 12:40 pm
Last modified: 24 September, 2025, 12:40 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়িতে দক্ষ কর্মীদের নজর এখন কানাডায়

এইচ-১বি ভিসার ফি বিপুল পরিমাণে বাড়ানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রবিমুখ দক্ষ কর্মীদের টানতে আগ্রহী কানাডাও। তবে কেউ কেউ বলছেন, কানাডার অভিবাসন ব্যবস্থাতেও রয়েছে নিজস্ব চ্যালেঞ্জ।
বিবিসি
24 September, 2025, 12:40 pm
Last modified: 24 September, 2025, 12:40 pm
ছবি: ইমিগ্রেশন নিউজ কানাডা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষ কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসার ফি বিপুল পরিমাণে বাড়ানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রযুক্তি খাতসহ সংশ্লিষ্টদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। 

এই পরিস্থিতিতে কানাডাকে সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের দরজা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন আইনজীবী ও ব্যবসায়িক বিশেষজ্ঞরা। 

তবে কেউ কেউ বলছেন, কানাডার অভিবাসন ব্যবস্থাতেও রয়েছে নিজস্ব চ্যালেঞ্জ।

ট্রাম্প প্রশাসনের এই নীতি পরিবর্তনের ফলে যেসব দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রবিমুখ হচ্ছেন, তাদের টানতে আগ্রহী কানাডাও। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বদলের দিকে ইঙ্গিত করে বলেন, 'আপনারা ভিসা নীতি বদলাচ্ছেন শুনেছি। হয়তো এবার আমরা আমাদের প্রতিভাবানদের এক-দুজনকে ধরে রাখতে পারব।' 

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন নতুন এইচ-১বি আবেদনের জন্য ফি এক লাখ ডলার নির্ধারণের ঘোষণা দেয়। এ সিদ্ধান্তে প্রযুক্তি সংস্থাগুলো বেশ অবাক হয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী নিয়োগে তারা এই কর্মসূচির ওপর নির্ভরশীল। হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা এইচ-১বি ভিসাধারীরা এতে প্রভাবিত হবেন না। তবে এই পরিবর্তনে উচ্চশিক্ষিত বিদেশি চাকরিপ্রার্থীদের সুযোগ সীমিত হবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে মোট এইচ-১বি আবেদনকারীদের মধ্যে ১ শতাংশ ছিলেন কানাডার নাগরিক।

এই পরিস্থিতিতে কানাডার সামনে নতুন এক দুয়ার খুলছে বলে মনে করছেন অনেকে। কানাডাভিত্তিক অভিবাসন আইনজীবী ইভান গ্রিন বলেন, যুক্তরাষ্ট্রে সুযোগ হারানো কর্মীরা এখন অন্য দেশের দিকে তাকাচ্ছেন। এটি 'কানাডা সরকারের জন্য একটি চমৎকার সুযোগ'।

দেশটির উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপকারী একটি অলাভজনক সংস্থা 'বিল্ড কানাডা' সোমবার এক স্মারকলিপিতে কানাডাকে 'দ্রুত পদক্ষেপ নেওয়ার' আহ্বান জানায়। তাদের যুক্তি, এইচ-১বি ভিসার পরিবর্তনে পিছিয়ে পড়া কর্মীদের জন্য কানাডা একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে।

এক স্মারকলিপিতে তারা বলেছে, 'কয়েক লাখ উচ্চ দক্ষ পেশাজীবী এখন নতুন ঠিকানা খুঁজছেন। বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান, উন্নত জীবনযাত্রা আর যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ায় কানাডাই তাদের জন্য স্বাভাবিক পছন্দ হতে পারে।'

অতীতেও এমন নজির দেখা গেছে। ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের ২০২০ সালের একটি সমীক্ষায় দেখা যায়, অতীতে যুক্তরাষ্ট্র যখনই দক্ষ কর্মীদের অভিবাসন নীতি কঠিন করেছে, বহুজাতিক সংস্থাগুলো প্রতিভা ধরে রাখতে কানাডা, ভারত বা চীনের দিকে ঝুঁকেছে।

এইচ-১বি ভিসাধারীরা যে কানাডাকে বিকল্প ভাবছেন, তার সাম্প্রতিক প্রমাণও রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে থাকা এইচ-১বি ভিসাধারীদের জন্য কানাডা একটি ওয়ার্ক পারমিট কর্মসূচি চালু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১০ হাজার আবেদন জমা পড়ায় তা বন্ধ করে দিতে হয়।

তবে কানাডায় গেলেই যে সব সমস্যার সমাধান হচ্ছে, তা নয়। আইনজীবী মার্ক হোলথে বলেন, তার অনেক মক্কেল কানাডায় এলেও এখন স্থায়ী বসবাসের অনুমতি পেতে সমস্যায় পড়ছেন, যা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।

অর্থনীতিবিদ মাইকেল স্কুটারুডও সতর্ক করেছেন। তিনি বলেন, 'কানাডার সম্ভাবনা আছে, তবে তাকে অতিরিক্ত মূল্যায়ন করা ঠিক হবে না।' তার মতে, কানাডাও সম্প্রতি অভিবাসীর সংখ্যা কমিয়েছে এবং সেখানে বিদেশি কর্মী কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। তিনি আরও বলেন, কানাডার বেতন কাঠামো যুক্তরাষ্ট্রের মতো নয়, এখানকার গড় মজুরি তুলনামূলকভাবে কম।

এ বিষয়ে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক দপ্তরের (আইআরসিসি) মুখপাত্র ম্যাথিউ ক্রুপোভিচ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, এক্সপ্রেস এন্ট্রি ও গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজির মতো কর্মসূচির মাধ্যমে দক্ষ কর্মীদের কানাডায় আনার সুযোগ রয়েছে। 

তিনি বলেন, আইআরসিসি 'বিশ্বের সেরা এবং মেধাবীদের আকর্ষণ করার জন্য নতুন নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।' 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / কানাডা / এইচ-১বি ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]