Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
আলোচনা ব্যর্থ না হলে ইরানে হামলা করা হবে না, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে ইসরায়েল

আন্তর্জাতিক

অ্যাক্সিওস
06 June, 2025, 07:35 pm
Last modified: 06 June, 2025, 07:44 pm

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

আলোচনা ব্যর্থ না হলে ইরানে হামলা করা হবে না, যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে ইসরায়েল

আলোচনা চলাকালীন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প। তবে তিনি আরও বলেন, যদি তিনি মনে করেন যে, ইরানের সঙ্গে আলোচনা কোনো ফলপ্রসূ পথে এগোচ্ছে না, তাহলে ‘একটি ফোন কলেই আমার অবস্থান পরিবর্তন হতে পারে।’
অ্যাক্সিওস
06 June, 2025, 07:35 pm
Last modified: 06 June, 2025, 07:44 pm
হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেতানিয়াহু। ফাইল ছবি: অ্যালেক্স ওং

ইসরায়েল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ ঘোষণা না করা পর্যন্ত তেহরানের পারমাণবিক স্থাপনায় তারা কোনো সামরিক হামলা চালাবে না।

বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত ইসরায়েলের দুইজন কর্মকর্তা অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের কৌশলগত বিষয়কমন্ত্রী রন ডারমার, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাহি হানেগবিতা তাদের সাম্প্রতিক ওয়াশিংটন সফরে এই আশ্বাস দিয়েছেন।

চলমান আলোচনার মাঝেই ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এ ধারণা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন উদ্বিগ্ন ছিল।

আলোচনা চলাকালীন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ না করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প।

তবে তিনি আরও বলেন, যদি তিনি মনে করেন যে, ইরানের সঙ্গে আলোচনা কোনো ফলপ্রসূ পথে এগোচ্ছে না, তাহলে 'একটি ফোন কলেই আমার অবস্থান পরিবর্তন হতে পারে।'

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আলোচনার সফলতার সম্ভাবনা থাকলে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের যৌক্তিকতা নেই। 

তারা বলেছেন, 'আমরা আমেরিকানদের শান্ত করেছি এবং বলেছি যে ভালো কোনো কূটনৈতিক সমাধান পাওয়া গেলে হামলার কোনো যুক্তি নেই। তাই আমরা আলোচনার ফলাফল পর্যন্ত অপেক্ষা করব এবং কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করব না, যতক্ষণ না আলোচনার সব পথ শেষ হয়ে যায় এবং হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ আলোচনার ব্যর্থতা ঘোষণা করেন।'

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সবসময় ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ আইডিএফ-এর ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতিকে ইরানে হামলার প্রস্তুতি হিসেবে ভুল ব্যাখ্যা করেছে।

বর্তমানে হোয়াইট হাউস ইরানের পারমাণবিক চুক্তির প্রস্তাবে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্রতিক্রিয়ার খসড়া করছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সমালোচনার পর, ট্রাম্প 'নিজেদের সিদ্ধান্ত বিলম্বিত করছে' বলে ইরানকে অভিযুক্ত করেছেন।

হোয়াইট হাউসের ব্যাখ্যা অনুযায়ী, চুক্তির জন্য ট্রাম্পের নির্ধারিত দুই মাসের সময়সীমা আগামী সপ্তাহে শেষ হবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই সপ্তাহান্তে উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে নতুন কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন যে, তিনি যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দিহান। 

তারা মনে করেন, আলোচনা ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত ইরানিরাও চুক্তি ভাঙার চেষ্টা করবে না। 

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, 'ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আরও কয়েক মাস আলোচনা চলতে পারে।'

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • কৌশলগত তেলের মজুতে ব্যাপক পতন যুক্তরাষ্ট্রের, ১৯৮৩ সালের পর সর্বনিম্ন
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি গর্ভবতী নারীরা
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন
  • হোয়াইট হাউসে ফেরার এক বছরেই ট্রাম্পের আয় অন্তত ২ বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]