Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 May, 2025, 11:20 am
Last modified: 29 May, 2025, 11:47 am

Related News

  • কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড, ডিআর কঙ্গোর বিদায়
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব

৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির সময় সেন্ট অগাস্টিন গির্জায় এটি স্থাপন করা হয় বলে জানান গির্জার ঘণ্টার দায়িত্বে থাকা টাওয়ার ক্যাপ্টেন নাইজেল ফিন্ডলে।
টিবিএস ডেস্ক
29 May, 2025, 11:20 am
Last modified: 29 May, 2025, 11:47 am
অষ্টম হেনরি সিংহাসনে বসার পর থেকেই পূর্ব হেন্ড্রেডে অবস্থিত সেন্ট অগাস্টিনের ঘড়িটি সময় জানাচ্ছে। ছবি: বিবিসি।

ইংল্যান্ডের একটি গ্রামের বাসিন্দারা এক প্যারিশ গির্জার ঘড়ির ৫০০ বছর পূর্তি উদ্‌যাপন করছেন। খবর বিবিসির।

অক্সফোর্ডশায়ারের গ্রামীণ এলাকা ওয়ান্টেজের কাছে পূর্ব হেন্ড্রেডে অবস্থিত এই ঘড়িটি ব্রিটেনের অন্যতম প্রাচীন ঘড়ি বলে মনে করা হয়।

ঘড়িটির কোনও ডায়াল বা কাঁটা নেই। গির্জার টাওয়ারে অবস্থিত ঘড়িটি প্রতি পনেরো মিনিটে একবার ঘণ্টার মাধ্যমে সময়ের জানান দেয়।

ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির সময় সেন্ট অগাস্টিন গির্জায় এটি স্থাপন করা হয় বলে জানান গির্জার ঘণ্টার দায়িত্বে থাকা টাওয়ার ক্যাপ্টেন নাইজেল ফিন্ডলে।

তিনি বলেন, 'সে সময় না−যেন কতো উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এটি স্থাপন করা হয়েছিল। কল্পনাও করা যায় না।'

প্রতি পনেরো মিনিটে ঘণ্টা বাজানোর পাশাপাশি অনেকটা বিশাল একটি মিউজিক বক্সের মতো একটি ক্যারিলন দিনে চারবার একটি সুর বাজায়। তারা এ সুরের নাম দিয়েছেন 'অ্যাঞ্জেল'স সং'। এটি সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতি তিন ঘণ্টা অন্তর বাজে।

২০১৫ সালে ছয়টি ঘণ্টা বাজানোর জন্য ব্যবহৃত একটি হাতুড়ি খুলে যন্ত্রাংশের ভেতর পড়ে যায় ও ঘড়ি চলার পুরো ব্যবস্থা আটকে যায়, যার ফলে এটি বন্ধ হয়ে যায়।

প্রতি তিন ঘণ্টা অন্তর ক্যারিলনটি বেজে ওঠে। ছবি: বিবিসি

গির্জা কাউন্সিলের সেক্রেটারি অ্যান প্যাপনহাইম বলেন, "এটা যেন এক বন্ধুকে হারানোর মতো ছিল। এটা এই গ্রামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।"

তিনি আরও বলেন, "বাগানে কাজ করার সময় এই ঘণ্টাধ্বনির মাধ্যমে আমি সময় সম্পর্কে ধারণা পেতাম। আর এটা বন্ধ থাকায় আমি সত্যিই একে মিস করতাম। এখন এটা আবার চালু হয়েছে এবং দারুণ লাগছে।"

ঘড়িটি মূলত কয়েক মাইল দূরে ওয়ান্টেজে নির্মিত হয়েছিল এবং পরে এর ব্যাপক সংস্কার করা হয়।

সংস্কারের অংশ হিসেবে এতে একটি যান্ত্রিক রূপে ঘড়ি বাঁধার (ওয়াইন্ডিং) ব্যবস্থা যোগ করা হয়, ফলে আর কাউকে প্রতিদিন সরু ও পাকানো সিঁড়ি বেয়ে উঠে ঘড়ির কক্ষে গিয়ে হাতের কাজ করতে হয় না।

এই সপ্তাহে ঘড়ির জন্মদিন উপলক্ষ্যে মানুষজন গির্জার টাওয়ারে উঠে ঘড়ির যন্ত্রাংশ দেখার সুযোগ পান।

পরিদর্শকদের গাইড হিসেবে দায়িত্ব পালন করেন সাইমন গিলক্রিস্ট। তিনি ঘড়িটির সংস্কারকাজের নেতৃত্ব দেন।

তিনি বলেন, এই প্রকল্পে সময় দেওয়াটা ছিল তার জন্য 'একটি সত্যিকারের আবেগের বিষয়'।

তিনি বলেন, "আমরা ঘড়ি মেরামতকারীরা প্রায়ই এমন পুরনো এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছুর ওপর কাজ করার সুযোগ পাই না।"

গির্জার টাওয়ারটি থেকেই ঘণ্টার মাধ্যমে সময়ের জানান দেয় ঘড়িটি। ছবি: বিবিসি

আগে ঘড়িটি ঠিক সময়ে সেট করার জন্য গির্জার টাওয়ারের বাইরে থাকা একটি সানডায়াল (সূর্যঘড়ি) ব্যবহার করা হতো। এখন টিউডর যুগের যন্ত্রাংশের পাশে দেয়ালে লাগানো একটি আধুনিক ডিজিটাল ঘড়ি ব্যবহার করে সেটি সেট করা হয়।

গিলক্রিস্ট বলেন, " ৫০০ বছর আগে যখন এটি তৈরি হয়েছিল তখনকার সময় কাজ এতোটা নির্ভুল ছিল না।"

ঘড়ির যন্ত্রাংশের কিছু অংশ, যেমন পেন্ডুলাম, গ্রীষ্মের তাপে প্রসারিত হয় এবং শীতের ঠান্ডায় সঙ্কুচিত হয়, যা সময় গণনায় প্রভাব ফেলতো।

এই যন্ত্রটি এমন এক সময়ের জন্য তৈরি, যখন মানুষের দিন শুরু হতো সূর্যোদয়ের সঙ্গে এবং শেষ হতো সূর্যাস্তের কিছুক্ষণের মধ্যেই।

তিনি বলেন, "সেই প্রেক্ষাপটে, এটি যথেষ্ট নির্ভুল সময়েরই জানান দিত।"

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড / ঘড়ি / ৫০০ বছরের পুরোনো / গির্জা / ঘণ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড, ডিআর কঙ্গোর বিদায়
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • কিংবদন্তির রবিনহুডকে ‘আশ্রয়’ দেওয়া ১,২০০ বছর বয়সি ওক গাছটি মরে গেছে
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]