Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড, ডিআর কঙ্গোর বিদায়

খেলা

টিবিএস রিপোর্ট
01 July, 2026, 11:50 pm
Last modified: 02 July, 2026, 12:14 am

Related News

  • রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর দুর্গ জয় করে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে হৃদয় ভাঙল কেপ ভার্দের, ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা
  • এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • মহানাটকীয় ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো

কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড, ডিআর কঙ্গোর বিদায়

ম্যাচের শুরুতেই ফুটবল বিশ্বকে চমকে দিয়ে লিড নেয় আন্ডারডগ হিসেবে মাঠে নামা ডিআর কঙ্গো। মাত্র ৭ম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার দুর্দান্ত এক নিচু শট জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে কঙ্গো রীতিমতো আধিপত্য দেখাতে শুরু করে।
টিবিএস রিপোর্ট
01 July, 2026, 11:50 pm
Last modified: 02 July, 2026, 12:14 am
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে বড় অঘটনের ইঙ্গিত দিয়েছিল আফ্রিকা জায়ান্ট ডিআর কঙ্গো। তবে খাদের কিনারা থেকে ম্যাচে সমতা ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি এনে দেন অধিনায়ক হ্যারি কেইন। এরপর ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন কেইন। আটলান্টায় অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা। 

ম্যাচের শুরুতেই ফুটবল বিশ্বকে চমকে দিয়ে লিড নেয় আন্ডারডগ হিসেবে মাঠে নামা ডিআর কঙ্গো। মাত্র ৭ম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার দুর্দান্ত এক নিচু শট জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে কঙ্গো রীতিমতো আধিপত্য দেখাতে শুরু করে।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ড বল পজেশনে অনেক এগিয়ে থাকলেও বারবার বাধা হয়ে দাঁড়ান কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। জুড বেলিংহামের দুটি নিশ্চিত হেড গোল হওয়ার হাত থেকে বাঁচান তিনি। এমনকি প্রথমার্ধের ইনজুরি সময়ে হ্যারি কেইনের খুব কাছ থেকে নেওয়া শটটিও রুখে দেন এই গোলরক্ষক। এর মাঝে বক্সে কেইন ফাউলের শিকার হলে ভিএআর পরীক্ষায় পেনাল্টি থেকেও বঞ্চিত হয় থ্রি লায়ন্সরা। বিরতির ঠিক আগে কঙ্গো তাদের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল, কিন্তু ইয়োনে উইসার শট পোস্টে লেগে ফিরে এলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কঙ্গো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ইংল্যান্ড। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পান হ্যারি কেইন। বাম প্রান্ত থেকে অ্যান্থনি গর্ডনের নিখুঁত এক ক্রস ডি-বক্সের ভেতরে খুঁজে পায় কেইনকে। নিখুঁত হেডে এমপাসিকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এটি চলতি বিশ্বকাপে কেইনের চতুর্থ গোল। কেইনের এই গোলের মাধ্যমে ইংল্যান্ড ম্যাচে প্রাণ ফিরে পায় এবং আটলান্টার গ্যালারিতে থাকা ইংলিশ সমর্থকদের মধ্যেও স্বস্তি ফেরে।

ম্যাচের ৮৬ মিনিটে বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকে যান কেইন। এরপর ডান পায়ের জোরালো শটে পাঠিয়ে দেন জালে।

আগামী ৬ জুলাই আজটেকা স্টেডিয়ামে শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ / ইংল্যান্ড / ডিআর কঙ্গো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর দুর্গ জয় করে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলে হৃদয় ভাঙল কেপ ভার্দের, ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা
  • এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • মহানাটকীয় ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]