Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’: ভারতে পাল্টা হামলা পাকিস্তানের, ব্রাহ্মোস মিসাইল সংরক্ষণাগার ধ্বংসের দাবি

আন্তর্জাতিক

ডন; রয়টার্স; জিও টিভি
10 May, 2025, 08:00 am
Last modified: 10 May, 2025, 11:01 am

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’: ভারতে পাল্টা হামলা পাকিস্তানের, ব্রাহ্মোস মিসাইল সংরক্ষণাগার ধ্বংসের দাবি

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বিয়াস অঞ্চলে 'ব্রাহ্মোস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে'। ভারতের আরও কিছু স্থাপনাতেও হামলা চালানো হচ্ছে বলে জানায় তারা।
ডন; রয়টার্স; জিও টিভি
10 May, 2025, 08:00 am
Last modified: 10 May, 2025, 11:01 am
জম্মু শহরের উপকণ্ঠে একটি বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে, ১০ মে ২০২৫। ছবি: রয়টার্স

ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে পাকিস্তান শনিবার (১০ মে) সকালে পাল্টা হামলা শুরু করেছে, যার নাম দিয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'। এ হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক স্থাপনাকে।

পাকিস্তান সেনাবাহিনী বলেছে, 'পাকিস্তান জবাব দিচ্ছে!!' বুনিয়ান-উন-মারসুস নামটি কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ 'অভেদ্য প্রাচীর'।

এর আগে পাকিস্তান অভিযোগ করেছিল, শনিবার সকালেই ভারত তিনটি বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে, যার একটি রাজধানী ইসলামাবাদের কাছেই। তবে পাকিস্তান বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল সফলভাবে প্রতিহত করেছে।

ভারতের বিরুদ্ধে হামলা করার এই অভিযোগ আনার কিছুক্ষণ পরই এই পাল্টা আক্রমণ চালাল পাকিস্তান। 

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারতের বিয়াস অঞ্চলে 'ব্রাহ্মোস মিসাইলের সংরক্ষণাগার উড়িয়ে দেওয়া হয়েছে'। ভারতের আরও কিছু স্থাপনাতেও হামলা চালানো হচ্ছে বলে জানায় তারা।

উল্লেখ্য, ব্রাহ্মোস হচ্ছে দীর্ঘ পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল।

পাক সেনাবাহিনী আরও বলেছে, তারা ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটি এবং ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। 

পাক সেনাবাহিনী বলেছে, 'ভারত যেসব ঘাঁটি থেকে পাকিস্তানের নাগরিক ও মসজিদের ওপর হামলা চালিয়েছে, সেসব জায়গা আমাদের পাল্টা হামলার মূল লক্ষ্য।'

ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ভাটিন্ডা বিমানঘাঁটি ধ্বংসের দাবি পাকিস্তানের

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে, পাকিস্তান বিমানবাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আদমপুরে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের এই সিস্টেম ভারতের সামরিক প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ বলে ধরা হয়।

এছাড়াও পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডা বিমানঘাঁটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। যদিও স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

যেসব লক্ষ্যবস্তুতে হামলার দাবি পাকিস্তানের

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের হামলায় যেসব লক্ষ্যে আঘাত হানা হয়েছে, তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী লক্ষ্যবস্তুগুলো হচ্ছে:

• ভারতের বিদ্যুৎ গ্রিড—সাইবার হামলায় ৭০ শতাংশ অচল

• আদমপুরে ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা—ধ্বংস

• রাজৌরিতে ভারতীয় সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র—পাকিস্তানে 'সন্ত্রাস ছড়ানোর' মূল ঘাঁটি হিসেবে অভিযুক্ত

• 'কেজি টপ' ব্রিগেড সদর দপ্তর

• উরি ফিল্ড সাপ্লাই ডিপো

• বিমানঘাঁটি—আদমপুর, উধামপুর, পাঠানকোট, সুরতগড়, সিরসা ও ভাটিন্ডা

• ডেহরাংগিয়ারিতে কামান অবস্থান

• বিয়াসে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র

• আখনূর অ্যাভিয়েশন বেজ

পাকিস্তান সরকার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছে, 'ভারতকে এখন পাকিস্তানের জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী মাতৃভূমি, আকাশসীমা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।'

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই গণমাধ্যমকে ব্রিফ করবে ভারতের সেনাবাহিনী।

দীর্ঘদিনের কাশ্মীর বিরোধ নিয়ে বুধবার থেকে প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে দুই প্রতিবেশী। ভারত বুধবার পাকিস্তানের অভ্যন্তরে কথিত জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান প্রতিশোধ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

এদিকে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে সাইরেন বাজানো হয়েছে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভারতের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে সাইরেন বাজানো হয়েছে।

গত রাতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক টিভি বিবৃতিতে বলেন, 'ভারত বিমান থেকে সারফেস মিসাইল নিক্ষেপ করেছে…লক্ষ্যবস্তু ছিল নুর খান ঘাঁটি, মুরীদ ঘাঁটি ও শোরকোট ঘাঁটি।'

এই বিমানঘাঁটিগুলোর একটি রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে রাওয়ালপিন্ডিতে, অন্য দুটি ঘাঁটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে—যা ভারতের সীমান্তবর্তী এলাকা।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ভারতের খুব অল্প কয়েকটি মিসাইল প্রতিরক্ষা বলয়ের ফাঁক গলে ঢুকতে পেরেছে এবং সেগুলোও কোনো 'এয়ার অ্যাসেট'-এ আঘাত হানেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারত বলেছে, তাদের বুধবারের হামলা ছিল কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জবাব। পাকিস্তান এই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এরপর থেকেই দুই দেশ সীমান্তে গোলাবর্ষণ, ড্রোন ও মিসাইল হামলায় জড়িয়ে পড়েছে।

শুক্রবার সংঘর্ষের বড় অংশ ঘটেছে জম্মু-কাশ্মীর এবং পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলোতে। ভারত দাবি করেছে, তারা পাকিস্তানের বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর ও পেশোয়ারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বুধবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন নিহত হয়েছেন বলে দুই দেশের পক্ষ থেকে প্রাক্কলন করা হয়েছে। যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান উত্তেজনা / ভারত-পাকিস্তান সংঘাত / পাকিস্তান / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]