Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিশ্বের উঁচু ১০০ সেতুর অর্ধেকই চীনের এ প্রদেশে, এখন নির্মিত হচ্ছে সবচেয়ে উঁচুটি

আন্তর্জাতিক

সিএনএন
27 April, 2025, 02:10 pm
Last modified: 27 April, 2025, 02:13 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

বিশ্বের উঁচু ১০০ সেতুর অর্ধেকই চীনের এ প্রদেশে, এখন নির্মিত হচ্ছে সবচেয়ে উঁচুটি

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নদী থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার) উঁচুতে অবস্থিত। এটি বর্তমানে সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে ৯৪৭ ফুট বেশি উঁচুতে অবস্থান করছে।
সিএনএন
27 April, 2025, 02:10 pm
Last modified: 27 April, 2025, 02:13 pm
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ছবি: সিনহুয়া

চীনের গুইঝো প্রদেশে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থান করা সেতুর। ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে সুউচ্চ ১০০ সেতুর অর্ধেকই রয়েছে চীনের গুইঝোতে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন-এর নতুন ভ্রমণ বিষয়ক সিরিজে এ সপ্তাহে বিশ্বের সবচেয়ে লম্বা, উঁচু, বৃহত্তর ও বড় নতুন রেকর্ড-ভাঙা কিছু প্রকল্প এবং প্রচেষ্টার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

চীনে উদ্বোধন হতে যাওয়া সুউচ্চ সেতুটির নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ব্রিজটি নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার) উঁচুতে অবস্থিত। এটি বর্তমানে সবচেয়ে উঁচু স্থানে অবস্থান করা ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে ৯৪৭ ফুট বেশি উঁচুতে অবস্থান করছে।

চীন বলছে, তাদের নতুন এই সেতুটি গিরিখাতের উপর দিয়ে ভ্রমণের সময় দুই ঘণ্টা থেকে কমিয়ে এক মিনিটে নিয়ে আসবে।

এদিকে সিঙ্গাপুরের পানশালা লেভেল থ্রি থ্রি গত মাসে একটি ভবনের অভ্যন্তরে বিশ্বের উচ্চতম মাইক্রোব্রিউয়ারি (ছোট আকারের বিয়ার তৈরির কারখানা) হিসেবে খ্যাতি লাভ করেছে।

এ বিয়ার তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে: ১২টি ট্যাংক, দুটি তামার ব্রিউহাউস কেটলি এবং একটি কুলিং মেশিন। একটি ক্রেনের সাহায্যে বিয়ার তৈরির এসব সরঞ্জাম সিঙ্গাপুরের মেরিনা বের ফিনান্সিয়াল সেন্টার টাওয়ারের ৩৩তম তলায় নিয়ে যাওয়া হয়। তবে অতিথিদের জন্য সিঙ্গাপুরের আকাশ দেখতে দেখতে বিয়ার খাওয়ার বিলাসিতার কাছে এর মূল্য যৌক্তিকই বলা যায়।

অপরদিকে ফিলিপাইনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির জন্য অদ্ভুত এক সুউচ্চ ভবনের খোঁজ পাওয়া গেছে। ফিলিপাইনের দাবি, ভবনটি সবচেয়ে উঁচু মুরগির আকৃতির ভবন।

ভবনটি একটি হোটেল। তবে আপনার যদি জানালা না থাকা নিয়ে সমস্যা না থাকে তাহলে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত ১১৪ ফুট উঁচু পাখির ভাস্কর্যটি পছন্দ হবে।

এছাড়া ডিজনির সবচেয়ে বড় ক্রুজ জাহাজটি এই বছরের শেষের দিকে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করবে।

প্রথমবারের মতো এশিয়ায় এমন ৬ হাজার যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন ক্রুজ শিপের হোম পোর্ট স্থাপন করা হয়েছে। তাই ডিজনি অ্যাডভেঞ্চার নামের এ ক্রুজ শিপটিতে ভ্রমণ করতে হলে আমেরিকানদের দীর্ঘ আকাশপথ পাড়ি দিয়ে আসতে হবে। 

এদিকে বিশ্বের সবচেয়ে ছোট পার্কের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। জাপানের টোকিও থেকে প্রায় ৬৮ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত নাগাইজুমিতে ওই ছোট পার্কের খোঁজ পাওয়া গেছে। এই পার্কটি মাত্র ২.৬ বর্গফুট আকারের। এর মধ্যে রয়েছে একটি ছোট টুল ও সবুজ ঘাসে ঘেরা মাঠ।

সবশেষে দুটি অবিশ্বাস্য অভিযান: 

সৌদি আরবে বদর আল শাইবানি বিশ্বের সবচেয়ে বিশাল নিরবচ্ছিন্ন বালুকাময় এলাকা এম্পেটি কোয়ার্টার বা রব আল খালির ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) এলাকা একাই ট্র্যাকিং করেছেন।

অপরদিকে আরেক ব্যক্তির ঘটনা শুনে মনে হবে, তিনি খুবই তৃষ্ণার্ত তবে মদের। কোল ডাল্টন নামে এক আইরিশ ব্যক্তি বিশ্বের সব আইরিশ মদের দোকান (পাব) ঘুরে দেখার লক্ষ্য হাতে নিয়েছেন। তিনি ইতোমধ্যে ৪৭টি দেশের পাব পরিদর্শন করেছেন।

Related Topics

টপ নিউজ

হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ / চীন / সবচেয়ে উচু সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]