Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
17 March, 2025, 01:30 pm
Last modified: 17 March, 2025, 01:31 pm

Related News

  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • ইহুদিরা কেন ডেমোক্র্যাটদের ভোট দেয়? ইসরায়েলের ইতিহাসে সেরা মার্কিন প্রেসিডেন্ট আমি: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য ট্রাম্প পুতিনের সমর্থন জিততে চান। গত সপ্তাহে ইউক্রেন এ প্রস্তাব মেনে নিয়েছিল।
রয়টার্স
17 March, 2025, 01:30 pm
Last modified: 17 March, 2025, 01:31 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলার পরিকল্পনা করছেন এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার বিষয়টি আলোচনা করবেন। এর আগে মস্কোয় যুক্তরাষ্ট্র এবং রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

ট্রাম্প ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন, "আমরা দেখতে চাই, আমরা এই যুদ্ধ শেষ করতে পারি কি-না। হয়ত আমরা পারব, হয়ত পারব না। কিন্তু আমি মনে করি, আমাদের একটি খুব ভালো সুযোগ রয়েছে।"

তিনি বলেন, "আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলব। সপ্তাহের শেষে অনেক কাজ সম্পন্ন হয়েছে।"

ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য ট্রাম্প পুতিনের সমর্থন জিততে চান। গত সপ্তাহে ইউক্রেন এ প্রস্তাব মেনে নিয়েছিল। দুই পক্ষই সপ্তাহের শেষে ভারী বিমান হামলা অব্যাহত রেখেছে এবং রাশিয়া তাদের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

ক্রেমলিনের কাছ থেকে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তৎক্ষণাৎ কোনো উত্তর পাওয়া যায়নি।

ক্রেমলিন শুক্রবার জানিয়েছিল, মার্কিন দূত স্টিভ উইটকফের মাধ্যমে পুতিন ট্রাম্পকে তার যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন। উইটকফ মস্কোতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা অংশ নিয়েছিলেন এবং তিন বছরের এই সংঘাত শেষ করার জন্য একটি চুক্তি অর্জনের ব্যাপারে "সতর্ক আশাবাদ" ব্যক্ত করেছেন।

রোববার মার্কিন কর্মকর্তারা ইউক্রেনে যুদ্ধবিরতির প্রচেষ্টার যে বাধাগুলি রয়েছে, তা তুলে ধরেন। যদিও রুশ কর্মকর্তারা সম্ভাব্য শান্তিচুক্তির জন্য কঠোর দাবি তুলে ধরেছেন।

রোববার টিভি অনুষ্ঠানে আলাদা আলাদা সাক্ষাৎকারে স্টিভ উইটকফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পাশাপাশি বড় শান্তিচুক্তি অর্জন প্রচেষ্টার সম্ভাব্য অসুবিধাগুলো তুলে ধরেন।

ওয়াল্টজ এবিসি টিভিতে উপস্থিত হয়ে প্রশ্ন করেন, "আমরা কি রুশদের প্রতি ইঞ্চি ইউক্রেনীয় মাটি থেকে বিতাড়িত করব?" তিনি জোর দিয়ে বলেন, যেকোনো আলোচনা অবশ্যই "বাস্তবতার" ভিত্তিতে হতে হবে।

রুবিও সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, একটি চূড়ান্ত শান্তিচুক্তির জন্য "অনেক পরিশ্রম, রাশিয়া এবং ইউক্রেনের উভয়ের কাছ থেকে ছাড় দিতে হবে।" তিনি উল্লেখ করেন, এমন আলোচনা "যতক্ষণ তারা একে অপরকে গুলি করছে, ততক্ষণ অসম্ভব।"

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন, কারণ কিয়েভ যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে। তবে তিনি আবারও নিশ্চিত করেন, ইউক্রেনের সার্বভৌমত্ব কখনো আলোচনার বিষয় হবে না।

জেলেনস্কি বলেন, "রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে, সেগুলো ফেরত দিতে হবে।" তিনি ২০২২ সালে থেকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলের চারটি অঞ্চলের কথা উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / পুতিন / আলাপ / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
  • ইহুদিরা কেন ডেমোক্র্যাটদের ভোট দেয়? ইসরায়েলের ইতিহাসে সেরা মার্কিন প্রেসিডেন্ট আমি: ট্রাম্প

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]