আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়। একই সঙ্গে তিনি জানান, যুদ্ধে নিহত দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার জন্য তেহরানকে এক সপ্তাহের বিরতি দিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে তিনি মার্কিন শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে চরমভাবে কুপোকাত করেছি। তারা এখন একটি মীমাংসায় পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে; তারা সমঝোতা করতে চায়।'
আয়াতুল্লাহ আলি খামেনি যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন। তার শেষকৃত্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমরা "নাইস"। তাই জানাজার জন্য তাদের এক সপ্তাহের বিরতি দিয়েছি।'
