Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
কুর্স্কের বিশাল এলাকা ইউক্রেনের দখলমুক্ত করলো রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
11 March, 2025, 06:15 pm
Last modified: 11 March, 2025, 06:19 pm

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

কুর্স্কের বিশাল এলাকা ইউক্রেনের দখলমুক্ত করলো রাশিয়া

আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের নর্থ গ্রুপের সেনা ইউনিটগুলো ১২টি বসতি এবং  কুর্স্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা মুক্ত করেছে’।
রয়টার্স
11 March, 2025, 06:15 pm
Last modified: 11 March, 2025, 06:19 pm

কুর্স্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা ইউক্রেনীয় সেনাদের দখলমুক্ত করেছে রাশিয়া। এসময় ১২টি বসতি এলাকা থেকেও তাড়ানো হয়েছে ইউক্রেনীয়দের।

পশ্চিম রাশিয়ার কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের হটাতে রাশিয়া একটি আক্রমণ অভিযান চালাচ্ছে। যার অংশ হিসেবে, এসব এলাকা আবারো রাশিয়ার নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে মস্কো।

আজ মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 'আমাদের নর্থ গ্রুপের সেনা ইউনিটগুলো ১২টি বসতি এবং  কুর্স্ক অঞ্চলের ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা মুক্ত করেছে'।

ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিতে এ অভিযান শুরু করে রাশিয়া। তবে বর্তমানে রুশ বাহিনীর অগ্রযাত্রার মুখে ইউক্রেনীয়রা ঘেরাওয়ের হুমকির মধ্যে পড়েছে। এমন সময়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়া সফলতা পাচ্ছে, যখন ইউক্রেনকে সমরাস্ত্র ও গোয়েন্দা সহায়তা প্রদান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র সৌদি আরবের রিয়াদে রাশিয়ার সাথে শান্তি আলোচনার জন্য সংলাপও শুরু করেছে। ইউক্রেনকেও চাপ দিয়ে সংলাপে আনা হয়েছে। বর্তমানে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন ইউক্রেনের কর্মকর্তারা।

গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুর্স্ক অঞ্চলের ১,৩০০ বর্গকিলোমিটার এলাকা এক ঝটিকা আক্রমণ চালিয়ে দখল করে। ইউক্রেনের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডের দখলকে কাজে লাগানোর। একইসঙ্গে, রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় নাৎসি জার্মানির আগ্রাসনের পর— এটিই ছিল রাশিয়ার মূল ভূখণ্ডের অংশ এভাবে দখলের ঘটনা। এভাবে মস্কোকে চূড়ান্ত অপদস্থ করাও ছিল ইউক্রেনের উদ্দেশ্য, যাতে তারা সফলও হয়। 

তবে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই অন্তত ৮০০ বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে রাশিয়া। গত কয়েকদিনে রুশ ছত্রীসেনারাও কুর্স্কের লড়াইয়ে অংশ নিচ্ছে। বিমান থেকে ভিন্ন ভিন্ন দিকে অবতরণ করে তাঁরা ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ চালাচ্ছে। এতে রসদ সরবরাহের লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে চলেছে ইউক্রেনীয়রা। 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / কুর্স্ক / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]