Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ইইউ ও চীনের বিরুদ্ধে আবারো শুল্কারোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স 
22 January, 2025, 06:45 pm
Last modified: 26 January, 2025, 02:35 pm

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইইউ ও চীনের বিরুদ্ধে আবারো শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইইউ ও অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে, যা উদ্বেগজনক।
রয়টার্স 
22 January, 2025, 06:45 pm
Last modified: 26 January, 2025, 02:35 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ২১ জানুয়ারি হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে। ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়ন ও চীন থেকে করা আমদানি পণ্যে আবারো শুল্কারোপের অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, মাদক তৈরির উপাদান ফেন্টিনিল মেক্সিকো ও কানাডার সাথে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়— চিনের ওপর শাস্তিমূলক আরো ১০ শতাংশ কর আরোপের কথাও বলেছেন তিনি।

গত সোমবার ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেছেন।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্য অংশীদারদের ওপর শুল্কারোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই মাফিক প্রথমদিনেই তিনি এধরনের নির্বাহী আদেশ দেননি। তাতেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর্থিক বাজার ও বাণিজ্যিক গ্রুপগুলো।

তবে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই আমদানিতে শুল্কের আওতা সম্প্রসারণের ডেডলাইন দিয়েছেন ট্রাম্প, তার গতকালকের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি এটি কার্যকর করতে চান। এর আওতায়, প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যেও ২৫ শতাংশ শুল্কারোপ করা হতে পারে। চীন তো ছাড় পাবেই না, এমনকী যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়ন-ও নয়।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইইউ ও অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে, যা উদ্বেগজনক। 'ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুব, খুব খারাপ করছে। এভাবে তারা শুল্কারোপের (ঝুঁকির) দিকে এগোচ্ছে। এটাই একমাত্র পথ… যদি আপনি ন্যায্যতা পেতে চান।'

মেক্সিকো ও কানাডার বিষয়ে বলেন, তারা যদি চীন থেকে আসা মাদক তৈরির উপাদান নিজেদের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার বন্ধ না করে— তাহলে তাদের ওপর শুল্কারোপের কথা ভাবছেন তিনি।

এর আগে বিপুল বাণিজ্য ঘাটতির কারণে চীনের রপ্তানিপণ্যে ১০ শতাংশ হারে ঢালাও শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, পরে এর সময়সীমা বাড়িয়ে ১ ফেব্রুয়ারি করেন।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিরোধের জায়গাগুলো যথাযথভাবে সমাধানে এবং উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল ও টেকসই সম্পর্ক চায় বেইজিং।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মাও নিং আজ বুধবার বলেন, আমরা সবসময়েই বিশ্বাস করি বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। তবে চীন সবসময় দৃঢ়ভাবে তার জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখবে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো মঙ্গলবার বলেন, কানাডা ও মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতেই ট্রাম্প এ ধরনের শুল্কের হুমকি দিয়েছেন। তিনি চান দেশদুটি এসব বন্ধ করতে উদ্যোগ নিক, সেজন্যই এমন চাপ দিয়েছেন।  

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শুল্ক আরোপ / চীন / ইউরোপীয় ইউনিয়ন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]