Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার

আন্তর্জাতিক

বিবিসি
20 July, 2026, 10:45 am
Last modified: 20 July, 2026, 10:53 am

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ইরান যুদ্ধের ধাক্কা লাগল বেইজিংয়েও, কোভিডের পর এই প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলো চীন

চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার

ডেলিভারি রাইডার হওয়ার আগে ওয়াং নির্মাণ শ্রমিক এবং আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করেছেন। এমনকি রাস্তার পাশে দোকান দিয়ে পণ্যও বিক্রি করেছেন। তবে চরম প্রতিকূলতার মাঝেও তার পড়ার নেশা কমেনি।
বিবিসি
20 July, 2026, 10:45 am
Last modified: 20 July, 2026, 10:53 am
কবিতা লিখে চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার পেয়েছেন ফুড ডেলিভারি রাইডার ওয়াং জিবিন। ছবি: শিনহুয়া

খাবার ডেলিভারি দেওয়ার ফাঁকে কাগজের চিরকুটে লিখে রাখতেন কবিতার পঙক্তি। সেই কবিতাই ওয়াং জিবিনকে এনে দিল চীনের অন্যতম শীর্ষ সাহিত্য সম্মান 'লু শুন সাহিত্য পুরস্কার'। 

ডেলিভারি রাইডারদের প্রাত্যহিক জীবনের লড়াই থেকে অনুপ্রাণিত তার কাব্য সংকলন 'লো ফ্লাইট' এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নিয়েছে। আধুনিক চাইনিজ সাহিত্যের জনক ধরা হয় লু শুনকে। আর তার নামেই এই সম্মাননা। 

৫৬ বছর বয়সী ওয়াং ২০১৯ সালের দিকে খাবার ডেলিভারির কাজ শুরু করেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তার কবিতা ও প্রবন্ধগুলো ছড়িয়ে পড়লে তিনি সাধারণ মানুষের নজরে আসেন। 

পুরস্কারের খবর পাওয়ার পর গত ১৫ জুলাই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে ওয়াং বলেন, 'আমি দম বন্ধ করে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলাম। ফল প্রকাশের পর সবকিছু শান্ত হলো।' তিনি আরও জানান, তাকে নিয়ে সংবাদমাধ্যমের বাড়তি মাতামাতি তার ওপর কিছুটা মানসিক চাপ তৈরি করেছিল। 'লু শুন সাহিত্য পুরস্কার'-এর অর্থমূল্য আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ২০১৪ সাল পর্যন্ত এর পরিমাণ ছিল ১ লাখ চীনা ইউয়ান (প্রায় ১৪ হাজার ৮০০ ডলার)।

জীবনযুদ্ধ ও কবিতার শুরু

চীনের জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াং কিশোর বয়সেই পরিবারের অভাবের কারণে স্কুল ছাড়তে বাধ্য হন। ডেলিভারি রাইডার হওয়ার আগে তিনি নির্মাণ শ্রমিক এবং আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করেছেন। এমনকি রাস্তার পাশে দোকান দিয়ে পণ্যও বিক্রি করেছেন। তবে চরম প্রতিকূলতার মাঝেও তার পড়ার নেশা কমেনি। গত এক দশক ধরে তিনি নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রকাশ করে আসছিলেন।

২০২২ সালে তার 'ম্যান ইন এ হারি' শিরোনামের একটি কবিতা ইন্টারনেটে ব্যাপক সাড়া জাগায়। ২০১৯ সালের একটি ঘটনার প্রেক্ষিতে তিনি এটি লিখেছিলেন। সে সময় একজন গ্রাহক ভুল ঠিকানা দেওয়ায় পার্সেল ডেলিভারি দিতে তাকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছিল। ২০২৩ সালে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

পেশা ছাড়ার ইচ্ছা নেই

পুরস্কার জিতলেও নিজের বর্তমান কাজ ছাড়ার কোনো পরিকল্পনা নেই ওয়াংয়ের। অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত তিনি ডেলিভারি রাইডার হিসেবে কাজ করে যেতে চান। তিনি বলেন, 'আর্থিকভাবে চলার জন্য এই কাজের এখন হয়তো আমার প্রয়োজন নেই, তবে আমি এই কাজের পরিবেশটি পছন্দ করি এবং এটি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে। আমি সাধারণ জীবন যাপন করতে চাই এবং এই পুরস্কার আমার পরিচয় বদলে দেবে না।'

২০২৪ সালে প্রকাশিত তার পুরস্কারজয়ী বই 'লো ফ্লাইট' প্রায় ২০০ জন ডেলিভারি রাইডারের সাক্ষাৎকার ও অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। তার কবিতার একটি আলোচিত পঙক্তি হলো—'কে বলল ডানা মেলা মানেই শুধু উঁচুতে ওড়া? নিচুতে ওড়াও নিশ্চয়ই ওড়া।'

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমিক শ্রেণির মানুষেরা সাহিত্য জগতে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করছেন। ২০২৩ সালে সাবেক কুরিয়ার কর্মী হু আনিয়ানের স্মৃতিকথা 'আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং' ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগে ২০১৭ সালে অভিবাসী শ্রমিকের ব্যক্তিগত লড়াই নিয়ে লেখা ফ্যান ইউসুর আত্মজীবনীমূলক প্রবন্ধটিও ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছিল। সে সময় সংবাদমাধ্যমের এত বেশি অনুরোধ আসছিল যে ফ্যানকে কিছুদিনের জন্য নিজের বাড়ি ছাড়তে হয়েছিল।

Related Topics

টপ নিউজ

চীন / সাহিত্য পুরস্কার / ফুড ডেলিভারি / অ্যাপভিত্তিক রাইডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ইরান যুদ্ধের ধাক্কা লাগল বেইজিংয়েও, কোভিডের পর এই প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলো চীন

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]