Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
যেসব ‘সম্ভাব্য’ কারণে আজারবাইজানের বিমান দুর্ঘটনা ঘটেছে: আজারবাইজান এয়ারলাইনস

আন্তর্জাতিক

আরটি
28 December, 2024, 01:10 pm
Last modified: 28 December, 2024, 01:13 pm

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

যেসব ‘সম্ভাব্য’ কারণে আজারবাইজানের বিমান দুর্ঘটনা ঘটেছে: আজারবাইজান এয়ারলাইনস

আজারবাইজান ও কাজাখস্তান বিমান কর্তৃপক্ষ যৌথভাবে এই ঘটনা তদন্ত করছে।
আরটি
28 December, 2024, 01:10 pm
Last modified: 28 December, 2024, 01:13 pm
ছবি: রয়টার্স

গত বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজানের বিমান দুর্ঘটনায় ৩৮ জন যাত্রী নিহত হয়েছেন। আজারবাইজান এয়ারলাইনস (এজেএএল) জানিয়েছে, "প্রযুক্তিগত বাহ্যিক হস্তক্ষেপ" বিমান দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। তদন্ত চলমান থাকায় রাশিয়ার বিভিন্ন শহরে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এমব্রেয়ার ১৯০ বিমানটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তীব্র কুয়াশার কারণে আক্তাউতে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন নিহত হন। নিহতদের মধ্যে আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাগরিক ছিলেন।

এজেএএল তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে,"বাইরের শারীরিক ও প্রযুক্তিগত হস্তক্ষেপ" প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হতে পারে। তবে আরও বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় কর্মকর্তারা আগে বলেছিলেন, পাখির আঘাতের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া কিছু প্রতিবেদনে দাবি করা হয়, দুর্ঘটনার সময় একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং অনেক যাত্রী অচেতন হয়ে পড়েন।

আজারবাইজান ও কাজাখস্তান বিমান কর্তৃপক্ষ যৌথভাবে এই ঘটনা তদন্ত করছে। নিরাপত্তা উদ্বেগের কারণে আজারবাইজান এয়ারলাইনস মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ সহ কয়েকটি রুশ শহরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে।

এদিকে গ্রোজনিগামী বিমানটি কেন দিক পরিবর্তন করে কাজাখস্তানে গিয়েছিল, সেটির ব্যাখ্যা দিয়েছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার রোসাভিয়াটসিয়া সংস্থার প্রধান দিমিত্রি ইয়াদ্রভ জানান, বিমানটি গ্রোজনিতে অবতরণ করতে পারেনি কারণ ইউক্রেনীয় ড্রোন হামলার জন্য সেখানকার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। খারাপ আবহাওয়াও সমস্যা তৈরি করেছিল বলে জানান তিনি। 

এই দুর্ঘটনার তদন্তে কাজাখস্তান এবং আজারবাইজানের সঙ্গে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া।

দুর্ঘটনায় নিহতদের সম্মানে ২৬ ডিসেম্বর জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করেছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সরকারি সফর থেকে বাকু ফিরে জরুরি বৈঠক ডাকেন। দেশব্যাপী এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের সম্মান জানাতে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়।

এমব্রেয়ার ১৯০ ব্রাজিলে তৈরি একটি বহুল ব্যবহৃত আঞ্চলিক বিমান। তদন্তকারীদের সাহায্য করতে এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে প্রস্তুত বলে জানিয়েছে এমব্রেয়ার।

দুর্ঘটনার দিন একটি ইউক্রেনীয় ড্রোন ভ্লাদিকাভকাজ শহরের একটি শপিং মলে আঘাত হানে। তাতে এক নারী নিহত হন। চেচনিয়া কর্তৃপক্ষও গ্রোজনিতে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর দেয়। তবে সব ড্রোন গুলি করে ধ্বংস করা হয়।

Related Topics

টপ নিউজ

আজারবাইজান / বিমান দুর্ঘটনা / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]