Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প টিমের সঙ্গে আলোচনা করছে কাতার 

আন্তর্জাতিক

রয়টার্স, আল জাজিরা 
07 December, 2024, 08:55 pm
Last modified: 09 December, 2024, 03:37 pm

Related News

  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
  • ১ বছরে ক্রিপ্টো খাত থেকে ট্রাম্পের আয় ১.৪ বিলিয়ন ডলার ছাড়াল

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প টিমের সঙ্গে আলোচনা করছে কাতার 

কাতার এর আগেও গাজায় যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছিল, তবে ইসরায়েলের বিরোধিতা এবং তাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন থাকায়– প্রতিবারেই ভেস্তে গেছে যুদ্ধবিরতির উদ্যোগ।
রয়টার্স, আল জাজিরা 
07 December, 2024, 08:55 pm
Last modified: 09 December, 2024, 03:37 pm
জাতিসংঘের একটি সম্মেলনে বক্তব্য প্রদান করছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে, গাজায় একটি যুদ্ধবিরতির সম্ভাবনা নতুন করে উঁকি দিচ্ছে। এই বাস্তবতায়, আসন্ন ট্রাম্প প্রশাসনের সাথে কথাবার্তা বলছেন কাতারের কর্মকর্তারা।

আজ শনিবার (৭ ডিসেম্বর) একথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এরমধ্যেই কাতার ও ইসরায়েল সফর করেছেন, যাতে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কূটনৈতিকভাবে তৎপরতা শুরু করতে পারেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক, তার আগেই হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তিসহ একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করতে চান তিনি। এসব আলোচনার বিষয়ে অবহিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স তার সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে মনোনীত স্টিভ উইটকফ গত সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী আল থানির সাথে পৃথকভাবে বৈঠকও করেছেন।

এমতাবস্থায়, কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে আল থানি বলেন, 'ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আমরা যুক্তরাষ্ট্রের আগামী প্রশাসনের থেকে অনেক উৎসাহ পাচ্ছি। এজন্য আমরা আগের প্রচেষ্টাগুলোকে পুনরায় সঠিকপথে আনার চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ ধরেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।'

কাতার এর আগেও গাজায় যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছিল, তবে ইসরায়েলের বিরোধিতা এবং তাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন থাকায়– প্রতিবারেই ভেস্তে গেছে যুদ্ধবিরতির উদ্যোগ।

অথচ ছোট্ট গাজা উপত্যকায় গত ১৪ মাস ধরে যুদ্ধের নামে গণহত্যা চলছে, এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্পূর্ণ উপত্যকা। কেবল আনুষ্ঠানিক হিসাবেই ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি এপর্যন্ত নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অজস্র মানুষের মৃতদেহ রয়েছে, যা এ হিসাবের বাইরে। ইসরায়েলের কঠিন অবরোধের কারণে, খাদ্য, পানি ও ওষুধের অভাবে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যাও এরমধ্যে নেই। সেখানকার পরিস্থিতি অবর্ণনীয়।

এরমধ্যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মুল করতে ও তাঁদের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। 

Related Topics

টপ নিউজ

যুদ্ধবিরতি / গাজা উপত্যকা / কাতার / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
  • ১ বছরে ক্রিপ্টো খাত থেকে ট্রাম্পের আয় ১.৪ বিলিয়ন ডলার ছাড়াল

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]