Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে পাকিস্তানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক

রয়টার্স
05 December, 2024, 11:10 pm
Last modified: 05 December, 2024, 11:15 pm

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে পাকিস্তানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
রয়টার্স
05 December, 2024, 11:10 pm
Last modified: 05 December, 2024, 11:15 pm
বুশরা বিবি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকেরা ইমরান খানের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ সমাবেশে যোগ দিচ্ছেন। ২৬ নভেম্বর, ২০২৪। ছবি: রয়টার্স/ওয়াসিম খান/ফাইল

পাকিস্তানের একটি আদালত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর ফলে আবারও গ্রেপ্তার হতে পারেন বুশরা বিবি। দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

বুশরা বিবি তার স্বামী ইমরান খানের শাসনামলে (২০১৮-২০২২) রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে বিক্রির একটি মামলায় নয় মাস কারাগারে থাকার পর গত অক্টোবরে মুক্তি পান।

অভিযোগ রয়েছে, বুশরা বিবি এবং ইমরান খান ১৪০ মিলিয়ন রুপিরও বেশি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে, তারা উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার ইসলামাবাদের একটি আদালত এ মামলায় তার নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এআরওয়াই নিউজ জানিয়েছে, এ পরোয়ানার ফলে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) তাকে গ্রেপ্তার করার ক্ষমতা পাবে।

৫০ বছর বয়সি বুশরা বিবি গত মাসে ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভে নেতৃত্ব দেন। বিক্ষোভে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক হাজার সমর্থক অংশ নেন।

তবে বিক্ষোভের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বুশরা খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পালিয়ে যান।

পিটিআই-এর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রায় এক ডজন সমর্থক নিহত ও শতাধিক আহত হয়েছেন। তবে, সরকার এ দাবি অস্বীকার করে জানায়, কোনো বিক্ষোভকারী নিহত হননি।

Related Topics

টপ নিউজ

বুশরা বিবি / ইমরান খান / ইমরান খানের স্ত্রী / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]