Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ডাম্পলিং খেতে ১ লাখ শিক্ষার্থীর রাতের বেলায় সাইকেলে ৫০ কিলোমিটার পথ পাড়ি; অচল সড়ক-শহর

আন্তর্জাতিক

গার্ডিয়ান
12 November, 2024, 12:35 pm
Last modified: 12 November, 2024, 12:37 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

ডাম্পলিং খেতে ১ লাখ শিক্ষার্থীর রাতের বেলায় সাইকেলে ৫০ কিলোমিটার পথ পাড়ি; অচল সড়ক-শহর

গার্ডিয়ান
12 November, 2024, 12:35 pm
Last modified: 12 November, 2024, 12:37 pm

ছবি: জিয়াও শিয়াওশিয়াং

শুরুটা হয়েছিল রাতের বেলায় সাইকেলে চেপে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের চার শিক্ষার্থীর ডাম্পলিং খেতে যাওয়ার মাধ্যমে। কিন্তু এই ট্রেন্ড এমনই জনপ্রিয়তা পেয়ে যায় যে এক রাতেই ১ লাখ শিক্ষার্থী সড়কে নেমে আসেন ডাম্পলিং খেতে যাওয়ার জন্য। 

লাখ শিক্ষার্থীর সাইক্লিংয়ে শহরের প্রধান সড়কগুলোতে লেগে যায় যানজট। ঘটনাটি শুক্রবারের, চীনের হেনান প্রদেশে।

সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া ডাম্পলিং সহযোগে 'ব্রেকফাস্ট অভিযান' শেষ হয় মধ্য চীনের দুই শহরে ব্যাপক যানজট দিয়ে। 

ডাম্পলিংয়ের 'সন্ধানে' রাতের সড়কে সাইকেল নিয়ে নেমে এসেছেন হাজার হাজার শিক্ষার্থী

শিক্ষার্থীদের এই মিশন প্রাচীন নগরী কাইফেংয়ের অর্থনীতিতে সুবাতাস আনার কথা ছিল। কিন্তু এ ট্রেন্ড ভাইরাল হয়ে যাওয়ায় উল্টো ফল বয়ে আনল। 

শুক্রবার রাতে ঝেংঝু শহর থেকে ভাড়া করা বাইসাইকেলে যাত্রা শুরু করে ১ লাখ মানুষ কাইফেংয়ে পৌঁছাতে শুরু করে। 

স্রোতের মতো মানুষ আসতে থাকায় শেষে কাইফেংয়ের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। আবাসন, রেস্টুরেন্ট ও পাবলিক স্পেসগুলোতে উপচে পড়ে মানুষ। 

ছবি: সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছয় লেনের ঝেংকাই অ্যাভিনিউ এবং ঝেংঝু ও ছোট্ট শহর কাইফেংয়ের মধ্যবর্তী এক্সপ্রেসওয়েতে চলছে হাজার হাজার সাইকেলচালক। পুলিশ লাউডস্পিকারে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে।

শুক্রবারের মতো পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটির দিনে সড়ক ও সাইকেলপথে চলাচলে সাময়িক বিধিনিষেধ ঘোষণা করেছে। বাইক শেয়ারিং অ্যাপগুলো সতর্ক করে দিয়েছে, নির্দিষ্ট এলাকা থেকে বাইক সরানো হলে তারা বাহনগুলো রিমোট লক করে দেবে। 

ঝেংঝুর কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইক নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার জন্য অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

গত জুনে ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর সাইকেলে চেপে কাইফেং যাওয়ার মাধ্যমে শুরু হয় এই ট্রেন্ড। ঐতিহ্যবাহী গুআন তাং বাও নামক বড় আকারে স্যুপ ডাম্পলিং খেতে গিয়েছিলেন তারা। তাদের এই ভ্রমণের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়। 

ছবি: সংগৃহীত

এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে। দিন দিন কাইফেংয়ে পাড়ি জমানো শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। সর্বজনের অংশগ্রহণে এই অরাজনৈতিক কাজটিকে শুরুতে স্বাগতই জানিয়েছিল কর্তৃপক্ষ। চীনের অন্যান্য অনেক শহরের মতো কাইফেংও আরও বেশি স্থানীয় পর্যটক টানার চেষ্টায় বিভিন্ন পর্যটন স্পটে ফ্রি এন্ট্রিসহ নানা সুবিধা দেয়। 

সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি তরুণ পর্যটকদের নবোদ্যমে কাইফেংয়ে আগমন এবং তাদের উচ্ছ্বাসের প্রশংসা করে। পত্রিকাটি পূর্বাভাস দিয়েছিল, গত সপ্তাহে শহরটিতে প্রায় ২ হাজার পর্যটকের সমাগম ঘটবে।

কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায়ই কাইফেংয়ে আসা শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছে। শুক্রবার তা ১০ গুণ বেড়ে প্রায় এক থেকে দুই লাখে দাঁড়ায়। যার ফলে অচল হয়ে পড়ে সড়ক।

কাইফেংয়ের সড়কে ফেলে রাখা বাইসাইকেল। ছবি: জিয়াওহোংশু

কাইফেংয়ের বাসিন্দারা অভিযোগ করেন, এত বিপুলসংখ্যক মানুষ আসায় তাদের শহর সাইকেলে গিজগিজ করছে; যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। অনেক শিক্ষার্থী অনলাইনে এই বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেও এই ভ্রমণকে সমর্থন জানায়। 

শিক্ষার্থীদের এই কাজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া এবং কর্তৃপক্ষ ও গণমাধ্যম যথাযথ পরিকল্পনা ছাড়াই উৎসাহ দিয়েছিল কি না—এসব নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

সোশ্যাল মিডিয়া উইবোতে একজন মন্তব্য করেছেন, 'প্রথমে এ কাজের পক্ষে জোরেশোরে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষে সব তালগোল পাকিয়ে গোটা উদ্যোগটাই ব্যর্থ হলো। মিডিয়ার নিজেদের কাজ নিয়ে ভাবা উচিত। শুরুতে আপনারাই তো এই কাজে উৎসাহ দিয়েছিলেন, প্রশংসা করেছিলেন।'

রাতের সাইক্লিংয়ের এই ট্রেন্ড চীনের আরও কয়েকটি বড় শহরে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে হেনান প্রদেশের মতো বিপুল জনসমাগমের আর কোথাও দেখা যায়নি।

Related Topics

টপ নিউজ

ডাম্পলিং / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]