Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
জাপানে কিশোর-কিশোরীদের মধ্যে কমছে প্রথম চুম্বনের অভিজ্ঞতা, জন্মহার নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2024, 01:55 pm
Last modified: 09 November, 2024, 02:09 pm

Related News

  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

জাপানে কিশোর-কিশোরীদের মধ্যে কমছে প্রথম চুম্বনের অভিজ্ঞতা, জন্মহার নিয়ে উদ্বেগ

২০০৫ সাল পর্যন্ত প্রায় অর্ধেক ছেলে-মেয়ের প্রথম চুমুর অভিজ্ঞতা থাকলেও, এরপর থেকে তা ব্যাপক হারে কমতে থাকে। 
টিবিএস ডেস্ক
09 November, 2024, 01:55 pm
Last modified: 09 November, 2024, 02:09 pm
ছবি: সংগৃহীত

জাপানে একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, ১৫ থেকে ১৮ বছর বয়সি প্রতি চারজন কিশোরের মধ্যে মাত্র একজনেরই প্রথম চুমু নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিশোরীদের মধ্যে এই হার আরও কম, মাত্র এক চতুর্থাংশের বেশি কিশোরী প্রথম চুমুর স্বাদ নিয়েছেন। খবর বিবিসি'র। 

১৯৭৪ সাল থেকে জাপানে এই সমীক্ষা শুরু হয়েছিল, এবং এবারের ফলাফল সবচেয়ে কম, যা দেশটির জন্মহার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। 

জাপান সেক্স এডুকেশন অ্যাসোসিয়েশন পরিচালিত এ সমীক্ষায় ১২ হাজার ৫৬২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতি ছয় বছর অন্তর এই সমীক্ষা চালানো হয়। ২০০৫ সাল পর্যন্ত প্রায় অর্ধেক ছেলে মেয়ের প্রথম চুমুর অভিজ্ঞতা থাকলেও, এরপর থেকে তা ব্যাপক হারে কমতে থাকে। 

সমীক্ষায় আরও দেখা গেছে, কিশোর-কিশোরীদের মধ্যে যৌন সম্পর্কের হারও কমেছে। ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে, উচ্চ বিদ্যালয়ের ছেলেদের মধ্যে যারা যৌন সম্পর্ক করেছে, তাদের সংখ্যা ৩ দশমিক ৫ শতাংশ কমে ১২ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। কিশোরীদের ক্ষেত্রে এ সংখ্যা ৫ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এর জন্য কোভিড-১৯ মহামারি দায়ী হতে পারে। মুসাশি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইউসুকে হায়াশির মতে, কোভিডের সময় স্কুল বন্ধ থাকা এবং শারীরিক যোগাযোগের ওপর বিধিনিষেধের কারণে অনেক কিশোর-কিশোরী যৌনতা সম্পর্কে আগ্রহ হারিয়েছে।

এদিকে, আরেকটি সমীক্ষায় দেখা গেছে, জাপানের প্রায় অর্ধেক বিবাহিত দম্পতি যৌন সম্পর্কহীন। এই তথ্যগুলো জাপানের নিম্ন জন্মহার নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

কিছু গবেষক আশঙ্কা করছেন যে, বর্তমানে ১২৫ মিলিয়ন জনসংখ্যা থাকা জাপানের জনসংখ্যা শতাব্দীর শেষ নাগাদ ৫৩ মিলিয়নের নিচে নেমে আসতে পারে। 

অন্যান্য কারণ হিসেবে জীবনযাত্রার খরচ বৃদ্ধি, শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জন্মনিরোধক ব্যবস্থার সহজলভ্যতার মতো বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে, যার কারণে নারীরা সন্তান নেয়ার আগ্রহ হারাচ্ছেন।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

জন্মহারের পতন / জাপান জন্মহার / চুমু খাওয়া / কিশোর-কিশোরী / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]