Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক

বিবিসি
28 September, 2024, 02:35 pm
Last modified: 28 September, 2024, 03:12 pm

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের ‘ত্রুটি’ ঠিক করার পর ‘আগামী সপ্তাহেই’ ইরানের সাথে চুক্তি হতে পারে: ট্রাম্প

হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দাবি ইসরায়েলের

বিবিসি
28 September, 2024, 02:35 pm
Last modified: 28 September, 2024, 03:12 pm
ছবি: ব্লুমবার্গ

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।

আইডিএফের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, 'হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাস ছড়াতে পারবেন না।' 

বৈরুতে রাতে ধারাবাহিক হামলার পর এই বিবৃতি দিল আইডিএফ। ইসরায়েল জানিয়েছে, নাসরুল্লাহ ও অন্য হিজবুল্লাহ কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়েছিল।

তবে হিজবুল্লাহ এখনও নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে দক্ষিণ বৈরুতে শনিবার সকাল পর্যন্ত বিমান হামলা অব্যাহত ছিল। বিবিসির সংবাদদাতা দাহিয়ার বেশ কয়েকটি স্থানে ঘন ধোঁয়া উঠতে দেখেছেন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট শনাক্ত করার পর তারা আজ সকালে বেকা উপত্যকায় লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে।

শুক্রবার লেবাননের কর্মকর্তারা জানান, এক বিমান হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছে। 

এছাড়া সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

হামলা এবং এর ফলাফল নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। তার এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হলো।
 
Related Topics

টপ নিউজ

হিজবুল্লাহ / ইসরায়েল-হিজবুল্লাহ / লেবাননে হামলা / হাসান নাসরুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ইরানের, অনিশ্চয়তার মুখে বৃহত্তর শান্তি চুক্তি
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের ‘ত্রুটি’ ঠিক করার পর ‘আগামী সপ্তাহেই’ ইরানের সাথে চুক্তি হতে পারে: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]