Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ভিডিও গেমসে এআই'র ব্যবহার নিয়ে ধর্মঘটে শিল্পীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 July, 2024, 01:55 pm
Last modified: 03 August, 2024, 05:30 pm

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

ভিডিও গেমসে এআই'র ব্যবহার নিয়ে ধর্মঘটে শিল্পীরা

শিল্পী ও কলাকুশলীদের দাবি, ভিডিও গেম নির্মাতারা তাদের সম্মতি ও ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের কণ্ঠ ও শারীরিক অবয়ব গেমে ব্যবহার করতে পারে।
টিবিএস ডেস্ক
29 July, 2024, 01:55 pm
Last modified: 03 August, 2024, 05:30 pm
ছবি: অ্যাক্টিভিশন

অ্যাক্টিভিশন, ওয়ার্নার ব্রোস এবং ওয়াল্ট ডিজনির মতো প্রধান ভিডিও গেম নির্মাতাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা নিয়ে ধর্মঘট ডেকেছেন ভিডিও গেমে কাজ করা হলিউডের শিল্পী ও কলাকুশলীরা। খবর বিবিসি'র। 

আড়াই হাজারেরও বেশি শিল্পীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন সাগ-আফট্রা এবং ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নতুন চুক্তি নিয়ে দেড় বছর ধরে আলোচনা চলছে।

উভয় পক্ষ বেতন-ভাতা এবং চাকরির সুরক্ষার মতো বেশ কয়েকটি মূল ইস্যুতে একমত হলেও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফলশ্রুতিতে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (সাগ-আফট্রা) ধর্মঘটের ডাক দিয়েছে। 

শিল্পী ও কলাকুশলীদের দাবি, ভিডিও গেম নির্মাতারা তাদের সম্মতি ও ন্যায্য ক্ষতিপূরণ ছাড়াই জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের কণ্ঠ ও শারীরিক অবয়ব গেমে ব্যবহার করতে পারে।

অন্যদিকে অভিনেতাদের ইউনিয়ন সাগ-আফট্রা বলেছে, অনেক বিষয়ে সমঝোতা হলেও ভিডিও গেম নির্মাতা কোম্পানিগুলো এআই ব্যবহার নিয়ে তাদের উদ্দেশ্য ও লক্ষ্য সুস্পষ্টভাবে পরিষ্কার করেনি। 

এক বিবৃতিতে সাগ-আফট্রা বলে, 'আমরা এমন কোনও চুক্তিতে সম্মতি দিতে যাচ্ছি না যা সংস্থাগুলোকে আমাদের সদস্যদের ক্ষতির জন্য এআই অপব্যবহার করার অনুমতি দেয়'। 

অন্যদিকে, ভিডিও গেম স্টুডিওগুলোর দাবি তারা ইতিমধ্যে যথেষ্ট ছাড় দিয়েছে। সাগ-আফট্রার সাথে আলোচনাকারী ১০টি ভিডিও গেম প্রযোজকদের মুখপাত্র অড্রে কুলিং বলেছেন, 'চুক্তির এত কাছাকাছি এসেও সাগ-আফট্রার পিছু হটার সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি। তাদের উদ্বেগের সমাধান দিয়েছি আমরা।  ইন্টারেক্টিভ মিডিয়া চুক্তির অধীনে কাজ করা সমস্ত শিল্পীদের এআই সুরক্ষার জন্য সম্মতি এবং ন্যায্য ক্ষতিপূরণের নিয়ম রাখা হবে'। 

২০২২ সালের নভেম্বরে সাগ-আফট্রা ও ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আলোচনাধীন নতুন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগের চুক্তির মেয়াদই এক মাস করে বাড়ানো হচ্ছে। যদিও পুরোনো চুক্তিতে শিল্পী ও কলাকুশলীদের এআই সুরক্ষার বিষয়টির উল্লেখ নেই। 

গত বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি এবং চলচ্চিত্র অভিনেতারাও সাগ-আফট্রার নেতৃত্বে ধর্মঘটের ডাক দেন। এই ধর্মঘট ১১৮ দিন স্থায়ী হয়েছিল, যা ইউনিয়নের ৯০ বছরের ইতিহাসে দীর্ঘতম। এআই সুরক্ষাসহ নতুন বেতন এবং সুবিধায় ১ বিলিয়ন ডলারের চুক্তি জিতেন তারা। 

বিনোদন শিল্প প্রকাশনা ডেডলাইন অনুসারে, গত বছরের টিভি এবং চলচ্চিত্র অভিনেতাদের পাশাপাশি লেখকদের সম্মিলিত ধর্মঘটের ফলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

এআই / ভিডিও গেম / ধর্মঘট / শিল্পী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]