Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
২০২৩ সালে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা ১৩০ কোটি ডলার ঘুস নিয়েছেন: জরিপ

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
14 July, 2024, 12:55 pm
Last modified: 14 July, 2024, 12:56 pm

Related News

  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বেশি পরিবার ঘুষ-দুর্নীতির শিকার: টিআইবি
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী

২০২৩ সালে নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা ১৩০ কোটি ডলার ঘুস নিয়েছেন: জরিপ

ব্লুমবার্গ
14 July, 2024, 12:55 pm
Last modified: 14 July, 2024, 12:56 pm

ছবি: ব্লুমবার্গ

সরকারি সেবা দেওয়ার জন্য ঘুস নিচ্ছেন নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা। শহরের কেন্দ্রীয়ঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলের বাসিন্দাদের বেশি ঘুস দিতে হচ্ছে। দেশটির ন্যাশনাল ব্যুরো অভ স্ট্যাটিস্টিকস-এর (এনবিএস) সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এনবিএসের তথ্য বলছে, গত বছর আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার মানুষ নগদ অর্থে প্রায় ১৩০ কোটি বা ১.৩ বিলিয়ন ডলার—স্থানীয় মুদ্রায় প্রায় ৭২১ বিলিয়ন নাইরা—ঘুস দিতে বাধ্য হয়েছেন। ঘুসের এ অঙ্ক দেশটির জিডিপির প্রায় ০.৩৫ শতাংশের সমান।

বৃহস্পতিবার এনবিএসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শহরের চাইতে গ্রামাঞ্চলে সরকারি কর্মকর্তাদের ঘুস নেওয়ার হার ও প্রবণতা বেশি। ২০২৩ সালে শহরাঞ্চলের মানুষের গড় ঘুস দেওয়ার পরিমাণ ছিল ৪.৫, আর গ্রামাঞ্চলের বাসিন্দাদের গড় ঘুস দেওয়ার পরিমাণ ছিল ৫.৮।

প্রতিবেদনের তথ্য বলছে, সবচেয়ে বেশি ঘুস নিয়েছেন প্রসিকিউটর, জমি নবন্ধন কর্মকর্তা, এবং কাস্টম ও ইমিগ্রেশন কর্মকর্তারা। তবে সবচেয়ে বেশি ঘুস পেয়েছেন বিচারক ও ম্যাজিস্ট্রেটরা।

নাইজেরিয়ার নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও সরকারি কর্মকর্তারা সরকারের অর্থ নিজেরাই আত্মসাতের জন্য কুখ্যাত। দায়িত্ব পালনের জন্য তারা প্রায়ই ঘুস দাবি করেন। 

এ কারণে নাইজেরিয়া নিয়মিতই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে ১৮০ দেশের মধ্যে নাইজেরিয়ার অবস্থান ১৪৫তম।

মুদ্রা সংস্কার ও জ্বালানিতে ভর্তুকি আংশিক তুলে নেওয়ার কারণে নাইজেরিয়ার জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। ব্যয়বৃদ্ধির চাপে ২৩ শতাংশ নাইজেরিয়ান ঘুস দিতে রাজি হননি বলে জানিয়েছে এনবিএস। 

অর্থনৈতিক সংকটের জেরে নাইজেরিয়ার অবস্থা এতই খারাপ যে মানুষ খাবারের জন্য গুদাম লুট করতে বাধ্য হয়েছে। খাবারের জন্য পদপিষ্ট হয়েও মারা গেছে অনেকে। 

সমীক্ষায় উঠে এসেছে, নাইজেরিয়ানরা দুর্নীতির চেয়ে অর্থনৈতিক সমস্যা নিয়ে বেশি চিন্তিত। নাইজেরিয়ানদের উদ্বেগের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে অর্থনৈতিক সংকট, অনিরাপত্তা ও বেকারত্ব। দুর্নীতি আছে চতুর্থ অবস্থানে।

২০২৩ সালে নাইজেরিয়ায় বেসরকারি খাতে ঘুস প্রদান দ্বিগুণের বেশি বেড়েছে। তারপরও দুর্নীতিতে সরকারি খাতই এগিয়ে রয়েছে আফ্রিকার দেশটিতে।

Related Topics

টপ নিউজ

নাইজেরিয়া / ঘুস / ঘুষ / দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • ২০২৩ সালের চেয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বেশি পরিবার ঘুষ-দুর্নীতির শিকার: টিআইবি
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]