Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আইসিসি’র প্রধান কৌঁসুলির

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 May, 2024, 05:40 pm
Last modified: 20 May, 2024, 08:05 pm

Related News

  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধে ট্রাম্পের কো-পাইলট নেতানিয়াহু এখন কেবলই যাত্রী
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আইসিসি’র প্রধান কৌঁসুলির

এছাড়াও করিম খান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের অপর দুই শীর্ষ নেতা আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন।
টিবিএস ডেস্ক
20 May, 2024, 05:40 pm
Last modified: 20 May, 2024, 08:05 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বায়েঁ), হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার (ডানে)। ছবি: রয়টার্স

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। খবর আল-জাজিরার

এছাড়াও করিম খান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের অপর দুই শীর্ষ নেতা আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন।

তিনি বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য হেগভিত্তিক আদালতের প্রি-ট্রায়াল চেম্বার-১ এ আবেদন করবেন তারা।

কারণ কমপক্ষে ৮ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় সংঘটিত নিম্নলিখিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের অপরাধমূলক দায়বদ্ধতা রয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে: যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখা, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুরুতর শারিরীক আঘাত করা, ইচ্ছাকৃত হত্যা প্রভৃতি।

তিনি আরও বলেছেন, অন্তত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং ইসমাইল হানিয়ার দায়বদ্ধতা রয়েছে। তাদের করা যেসব কাজ মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য, সেগুলো হলো: বেসামরিক নাগরিকদের হত্যা, জিম্মি করা, ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতা প্রভৃতি।

ভুক্তভোগীকে ঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে: হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা

আইসিসির কৌঁসুলির এই আবেদনের ব্যাপারে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, এর মাধ্যমে ভুক্তভোগীকে ঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আইসিসির কৌঁসুলির আবেদনে ভুক্তভোগীকে ঘাতকের সঙ্গে তুলনা করা হয়েছে।

সামি আবু জুহরি আরও বলেন, আইসিসির এই সিদ্ধান্ত ইসরাইলকে গাজায় 'নির্মূল অভিযান' চালিয়ে যেতে উৎসাহিত করবে।

আইসিসির কৌঁসুলির এই পদক্ষেপ ঐতিহাসিক অপরাধ: বেনি গ্যান্টজ

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ তার দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলির করা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে 'ঐতিহাসিক পর্যায়ের অপরাধ' বলে নিন্দা জানিয়েছেন।

গ্যান্টজ বলেন, 'ঘৃণ্য সন্ত্রাস থেকে নিজেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ একটি গণতান্ত্রিক দেশের নেতাদের সঙ্গে রক্তপিপাসু সন্ত্রাসী সংগঠনের (হামাস) নেতাদের তুলনা টানা ন্যায়বিচারের গভীর বিকৃতি এবং নির্লজ্জ নৈতিক দেউলিয়াত্ব।'

সঠিক পথে দারুণ একটি পদক্ষেপ

আইসিসির প্রধান কৌঁসুলির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার আইনজীবী জিওফ্রে নাইস।

তিনি আল জাজিরাকে বলেন, 'আমি খুশি কারণ,  যেখানে আইনটির প্রয়োগের আবেদন করা উচিত, সেখানেই প্রয়োগ করা হয়েছে।'

তিনি বলেন, 'এতদিন রাজনীতি আইনের প্রয়োগকে আটকে রেখেছে বলে সন্দেহ করা হচ্ছিল এবং বিষয়টি খুব অসন্তোষজনক ছিল। এখন আইনই তার ভূমিকা পালন করবে, এটি একটি দারুণ সিদ্ধান্ত।'

নাইস এটিকে 'সঠিক পথে দারুণ পদক্ষেপ' বলে অভিহিত করেছেন।

তবে তিনি সতর্ক করে বলেছেন যে এখনও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি।

নাইস বলেন, 'আগে থেকেই নিশ্চিত হয়ে যাওয়া ঠিক না। কারণ এটি দুই পক্ষের লোকদের বিরুদ্ধে মিস্টার খানের গ্রেপ্তারি পরোয়ানার জন্য একটি আবেদন এবং এটি এখনও বিচারকদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

আইসিসি / নেতানিয়াহু / সিনওয়ার / গ্রেপ্তারি পরোয়ানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধে ট্রাম্পের কো-পাইলট নেতানিয়াহু এখন কেবলই যাত্রী
  • ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, যেকোনো মুহূর্তে ইরানে হামলা শুরু হলে যোগ দিতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]