Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
সন্তান নিলেই কর্মীদের প্রতিবার ৭৫ হাজার ডলার দেবে কোরিয়ান কোম্পানি

আন্তর্জাতিক

সিএনএন
08 February, 2024, 11:15 am
Last modified: 08 February, 2024, 12:40 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সন্তান নিলেই কর্মীদের প্রতিবার ৭৫ হাজার ডলার দেবে কোরিয়ান কোম্পানি

সিএনএন
08 February, 2024, 11:15 am
Last modified: 08 February, 2024, 12:40 pm
ছবি: সংগৃহীত

ক্রমেই কমছে দক্ষিণ কোরিয়ার জন্মহার। এ সমস্যার সমাধানে সাহায্য করতে মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত দেশটির একটি কোম্পানি।

সিউলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইয়ং গ্রুপ ঘোষণা দিয়েছে, তাদের প্রতিষ্ঠানের কর্মীরা সন্তান নিলেই ৭৫ হাজার ডলার বা ১০ মিলিয়ন কোরিয়ান ওন পাবেন। যতবার সন্তান নেবেন, ততবারই এই বোনাস পাবেন কর্মীরা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুইয়ং গ্রুপ জানায়, কর্মীদের তারা মোট ৫.২৫ মিলিয়ন ডলার নগদ দেবে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৭০টি সন্তান নিয়েছেন এ কোম্পানির কর্মীরা; তাদেরকে এ অর্থ দেওয়া হবে।

কোম্পানির একজন মুখপাত্র সিএনএনকে বলেন, এ সুবিধা তাদের সব নারী ও পুরুষ কর্মীর জন্য প্রযোজ্য হবে।

স্ট্যাটিস্টিকস কোরিয়া তথ্য অনুসারে, সন্তান জন্মদান বা ফার্টিলিটি হারে ২০২২ সালে বিশ্বে সবার নিচে ছিল দক্ষিণ কোরিয়ার। ওই বছর দেশটির জন্মদানের হার ছিল ০. ৭৮। এ হার ২০২৫ সাল নাগাদ ০.৬৫-এ নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য পূর্ব এশীয় দেশগুলো মারাত্মক জনসংখ্যা-সমস্যায় ভুগছে। এসব দেশে বয়স্ক জনসংখ্যার হার ক্রমেই বাড়ছে। 

ইউরোপীয় বিভিন্ন দেশও প্রবীণ জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একই সমস্যার মুখে পড়েছে। তবে অভিবাসনের কারণে ওইসব দেশে এর প্রভাব কিছুটা কম পড়ছে। 

কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের মতো দেশগুলো জনসংখ্যা হ্রাস মোকাবিলায় অভিবাসনে তেমন আগ্রহী নয়।

বুইয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং কিউন বলেন, সন্তান পালনের আর্থিক বোঝা লাঘবে তাদের কোম্পানি কর্মীদের সন্তান পালনের জন্য 'প্রত্যক্ষ আর্থিক সহায়তা' দিচ্ছে। 

তিনটি সন্তান আছে, এমন কর্মী সরাসরি ২ লাখ ২৫ হাজার ডলার পাবেন। তাদেরকে এই অর্থ নগদে অথবা বাড়িভাড়া হিসেবে গ্রহণ করার সুযোগ দেওয়া হবে। 

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বুইয়ং কোম্পানি এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের বেশি বাড়ি নির্মাণ করেছে।

সরকারের পাশাপাশি বুইয়ংয়ের মতো দক্ষিণ কোরিয়ার আরও অনেক বহুজাতিক ও স্থানীয় কোম্পানিও দেশটির জন্মহার বাড়াতে আজকাল এই আর্থিক বোনাস দেওয়ার নীতি অবলম্বন করছে। চীনেও একই ধরনের কর্মসূচি আছে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / শিশু জন্ম / বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]