Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গেল সবচেয়ে বড় বানর: গবেষণা

আন্তর্জাতিক

এবিসি নিউজ
12 January, 2024, 02:45 pm
Last modified: 13 January, 2024, 01:18 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গেল সবচেয়ে বড় বানর: গবেষণা

প্রজাতিটির বাস ছিল চীনের দক্ষিণাঞ্চলে। এটিকে সবচেয়ে বড় বানর বলে মনে করেন বিজ্ঞানীরা। প্রাণিগুলো প্রায় ১০ ফুট লম্বা এবং ওজনে প্রায় ২৯৫ কেজি পর্যন্ত হতো।
এবিসি নিউজ
12 January, 2024, 02:45 pm
Last modified: 13 January, 2024, 01:18 pm
ছবি- এবিসি নিউজ

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক ঋতুতে সবচেয়ে বড় এপগুলোর (লেজবিহীন এক প্রকার বানর) পছন্দের ফলমূল পরিবেশ থেকে হারিয়ে যেতে শুরু করে। আর সম্ভবত এ কারণেই কয়েক লাখ বছর আগে প্রাণিগুলো বিলুপ্ত হয়ে গেছে।

জাইগান্টোপিথেকাস ব্ল্যাকি নামের এ প্রজাতিটির বাস ছিল চীনের দক্ষিণাঞ্চলে। এটিকে সবচেয়ে বড় বানর বলে মনে করেন বিজ্ঞানীরা। প্রাণিগুলো প্রায় ১০ ফুট লম্বা এবং ওজনে প্রায় ২৯৫ কেজি পর্যন্ত হতো।

শুধু খাদ্যের সংকটই নয়, এদের দৈহিক আকারও বিলুপ্তির একটি কারণ বলে ধারণা বিজ্ঞানীদের।

অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটির গবেষক এবং গবেষণাটির সহ-লেখক রেনাউড জোয়ানেস-বয়াউ বলেছেন, 'সত্যিই এটি একটি বিশাল প্রাণি।'

তিনি বলেন, 'যখন খাদ্য দুষ্প্রাপ্য হতে শুরু করে, তখন প্রাণিগুলো নতুন খাদ্য সন্ধানের জন্য ভারি দেহের কারণে গাছেও উঠতে পারত না।'

দৈত্যাকার এ প্রাণিগুলো দেখতে অনেকটাই এখনকার আধুনিক ওরাঙ্গুটানের মতো। চীনের গুয়াংঝি অঞ্চলের বনভূমিতে প্রায় দুই মিলিয়ন বছর ধরে প্রাণিগুলোর বিচরণ ছিল। পরিবেশের পরিবর্তন শুরু না হওয়া পর্যন্ত তারা নিরামিষ খাবার, গ্রীষ্মমণ্ডলীয় বনের ফল ও ফুল খেয়ে বেঁচে ছিল।

গবেষকরা গুয়াংঝির বিভিন্ন গুহায় সংরক্ষিত পরাগ ও পলির নমুনাসহ জীবাশ্ম দাঁতগুলো বিশ্লেষণ করেছেন। এর মধ্য দিয়ে তারা ছয় লাখ বছর আগে এই অঞ্চলে শুষ্ক ঋতুতে কীভাবে বিভিন্ন ফল ও ফুলের উৎপাদন কমতে শুরু করেছিল তা বোঝার চেষ্টা করেছেন।

গবেষকরা বলছেন, বিশাল দেহের এই প্রাণিগুলো সম্ভবত দুই লাখ ১৫ হাজার থেকে দুই লাখ ৯৫ হাজার বছর আগে বিলুপ্ত হয়েছিল।

তারা জানান, ছোট দেহের বানরগুলো খাবারের সন্ধানে গাছে চড়তে পারত। কিন্তু দৈত্যাকার বানরগুলো তা পারত না। তাই তারা বাধ্য হয়ে গাছের ছাল, নল ও অন্যান্য অপুষ্টিকর খাবার বেশি খেয়েছিল।

গবেষণাটির আরেক সহ-লেখক ঝাং ইংকি বলেন, 'যখন বনের পরিবেশ পাল্টে গিয়েছিল, তখন এ প্রজাতির পছন্দের পর্যাপ্ত খাবার ছিল না।'

প্রাণিগুলোর জীবাশ্ম দাঁত এবং নিচের চোয়ালের চারটি বড় বড় হাড়ের ওপর গবেষণা করে বিজ্ঞানীরা প্রাণিগুলো সম্পর্কে এসব তথ্য জানতে পেরেছেন। এসব হাড় ও জীবাশ্মের সবগুলোই পাওয়া গেছে চীনের দক্ষিণাঞ্চল থেকে।

দুই মিলিয়ন থেকে ২২ মিলিয়ন বছর আগে কয়েক ডজন প্রজাতির বৃহৎ দেহের এসব প্রাণি আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ায় বসবাস করত। এখন শুধু গরিলা, শিম্পাঞ্জি, বোনোবোস ও ওরাঙ্গুটান দেখা যায়। 
 
Related Topics

টপ নিউজ

বানর / প্রজাতি / বিলুপ্ত / জলবায়ু / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]