Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটো

আন্তর্জাতিক

এপি
09 December, 2023, 10:55 am
Last modified: 09 December, 2023, 11:00 am

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটো

যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় গাজায় আরো বেসামরিক নাগরিকের মৃত্যু ও ধ্বংসের বিষয়ে সতর্ক করেছেন প্রস্তাবে সমর্থনকারীরা।
এপি
09 December, 2023, 10:55 am
Last modified: 09 December, 2023, 11:00 am
রবার্ট উড/ ছবি- সংগৃহীত

গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই ভেটো দেয়।

যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় গাজায় আরো বেসামরিক নাগরিকের মৃত্যু ও ধ্বংসের বিষয়ে সতর্ক করেছেন প্রস্তাবে সমর্থনকারীরা।

ভোটের পর সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি অ্যাম্বাসেডর মোহাম্মদ আবুশাহা বলেন, 'গাজায় অবিরাম বোমাবর্ষণ বন্ধ করার আহ্বানে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ফিলিস্তিনিদের জন্য আমরা কী বার্তা পাঠাচ্ছি? আমরা বিশ্বজুড়ে বেসামরিক নাগরিকদের জন্যই বা কি বার্তা পাঠাচ্ছি যারা একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে?'

মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড প্রস্তাবটিকে 'ভারসাম্যহীন' বলে উল্লেখ করেন এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার নিন্দা ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকার করতে ব্যর্থ হওয়ার কথা তুলে ধরে পরিষদের সমালোচনা করেন।

তিনি বলেন, সামরিক পদক্ষেপ বন্ধ হলে হামাসই লাভবান হবে। আর এর মধ্য দিয়ে 'কেবল পরবর্তী যুদ্ধের বীজই রোপণ করা হবে।'

ভোটের আগে উড বলেছিলেন, 'হামাসের টেকসই শান্তি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে একটি টেকসই শান্তিকে সমর্থন করে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয়েই শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করি না।'

হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত এল-রেশিক যুক্তরাষ্ট্রের এই ভেটোকে 'অমানবিক' বলে নিন্দা করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক আবুশাহাব ভোটের আগে বলেন, প্রস্তাবটি যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের জীবন বাঁচানোর প্রচেষ্টার জন্য বিশ্বব্যাপী সমর্থনের একটি প্রতিফলন। 

প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ায় হতাশা প্রকাশ করেন আবুশাহাব। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।  

ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাই দো রিভিয়ে এ প্রস্তাবে সমর্থন জানান। তিনি পরিষদের সদস্যদের মধ্যে ঐক্যের অভাবের জন্য দুঃখ প্রকাশ করেন এবং অবিলম্বে ও দীর্ঘস্থায়ী মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানান।

রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি ভোটটিকে 'মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলোর একটি' বলে অভিহিত করেছেন। তিনি ফিলিস্তিন ও ইসরায়েলে নারী ও শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। 

তিনি বলেন, 'ইতিহাস ওয়াশিংটনের এ পদক্ষেপের বিচার করবে।'

ইসরায়েলের সামরিক অভিযান গাজায় ১৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছে ৪৬ হাজারেরও বেশি। 

ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আরো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
 
Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / যুদ্ধবিরতি / ইসরায়েল-গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • ‘কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসতে পারে’: ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]