Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
চ্যাটজিপিটির সাথে এবার কথাও বলা যাবে; মানুষের মতোন স্বরেই কথা বলবে!

আন্তর্জাতিক

সিএনএন
26 September, 2023, 06:00 pm
Last modified: 26 September, 2023, 09:56 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

চ্যাটজিপিটির সাথে এবার কথাও বলা যাবে; মানুষের মতোন স্বরেই কথা বলবে!

ওপেনএআই আরও জানায়, মানবকণ্ঠ অনুকরণের জন্য তারা পেশাদার পাঁচজন ভয়েস আর্টিস্ট (কণ্ঠশিল্পী) এর সাহায্য নিয়েছে।
সিএনএন
26 September, 2023, 06:00 pm
Last modified: 26 September, 2023, 09:56 pm
প্রতীকী ছবি: সিএনএন

কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট– চ্যাটজিপিটি তুমুল সাড়া জাগিয়েছে বাজারে আসার পর থেকেই। গতকাল সোমবার এর ডেভেলপার ওপেনএআই জানিয়েছে, এখন থেকে চ্যাটজিপিটির সাথে আলাপও করতে পারবেন ব্যবহারকারীরা। এজন্য নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে।  

সোমবার কোম্পানির এক ব্লগ পোস্টে এ ঘোষণা আসে। সেখানে বলা হয়, নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চাইলে বাচ্চাদের ঘুমানোর আগে গল্প পড়ে শোনানোর অনুরোধ করতে পারবেন।  চ্যাটজিপিটিকে ডিনার টেবিলে পারিবারিক বিতর্কের মধ্যস্ততা করতেও ব্যবহার করা যাবে।

অ্যামাজনের অ্যালেক্সা ও অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে এই ফিচারের সাদৃশ্য আছে।

চ্যাটজিপিটির নতুন আপডেট ইনস্টল করলেই ফিচারটি চালু করা যাবে।

এই আপডেটের একটি নমুনাও প্রকাশ করেছে ওপেনএআই। সেখানে ল্যারি নামক একটি সূর্যমুখী ফুলের গল্প (শিশুতোষ একটি গল্প) পড়ে শোনানোর অনুরোধ করেন একজন ব্যবহারকারী। এতে সাড়া দিয়ে মানুষের মতোন স্বরেই চ্যাটজিপিটি গল্পটি বলে যায়। 'ল্যারির বাড়ি কেমন ছিল' বা 'তার সবচেয়ে প্রিয় বন্ধু কে ছিল' - গল্পের মধ্যে চ্যাটজিপিটিকে এমন প্রশ্ন করা হলেও– এটি তার উত্তর দিয়েছে।

ওপেনএআই তাদের ব্লগপোস্টে জানায়, 'টেক্সট টু স্পিচ মডেল, বা লিখিত তথ্যকে পড়ে শোনানোর সামর্থ্য থেকেই চ্যাটজিপিটির এই ফিচারটি কাজ করে। এটি মানুষের মতোন কণ্ঠস্বরে উচ্চারণে সক্ষম। এমনকী ব্যবহারকারীদের কয়েক সেকেন্ডের সংলাপের নমুনা থেকেও এটি শিখতে পারে।'

কোম্পানিটি আরও জানায়, মানবকণ্ঠ অনুকরণের জন্য তারা পেশাদার পাঁচজন ভয়েস আর্টিস্ট (কণ্ঠশিল্পী) এর সাহায্য নিয়েছে।

এখানেই শেষ নয়, ছবি নিয়েও বিস্ময়কর ফিচার আনছে ওপেনএআই। নতুন এই ফিচারও অচিরেই চালু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কীভাবে কাজ করবে এটি? ধরুন, আপনার বাসার ফ্রিজে রাখা শাকসবজি, মাছমাংসের ছবি তুলে চ্যাটজিপিটিতে আপলোড করতে পারবেন, এরপর তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন এগুলো দিয়ে কী কী খাবার বানানো যাবে।  অ্যাপে একটি ড্রয়িং টুলও থাকবে, যা দিয়ে ছবির বিশেষ কোনো অংশে ফোকাস করতে পারবেন আপনি।

চ্যাটজিপিটি প্লাস এবং এন্টারপ্রাইজ সার্ভিসেস- এর প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন এ ফিচারটি আসবে।

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / ওপেনএআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]