Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পর্যটক আকৃষ্ট করতে ফি অর্ধেক কমাল ভুটান

আন্তর্জাতিক

সিএনএন
29 August, 2023, 10:50 am
Last modified: 29 August, 2023, 03:40 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং

পর্যটক আকৃষ্ট করতে ফি অর্ধেক কমাল ভুটান

আগামী সেপ্টেম্বর থেকে পর্যটকদের এক রাত থাকার জন্য ১০০ ডলার ফি দেওয়ার নতুন নিয়ম কার্যকর হবে, যা পরের চার বছর বহাল থাকবে।
সিএনএন
29 August, 2023, 10:50 am
Last modified: 29 August, 2023, 03:40 pm
ভুটানের রাজধানী থিম্পুতে একটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ভিক্ষুরা। ছবি: রয়টার্স

কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার এক বছর পরেও পুরোপুরি গতি আসেনি ভুটানের পর্যটন খাতে। এবার এ খাত পুনরুদ্ধারের জন্য পর্যটকদের দৈনিক ফি অর্ধেক কমিয়ে ১০০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দুই বছরের করোনা বিধিনিষেধ শেষে গত বছরের সেপ্টেম্বরে ভুটান বিদেশি পর্যটকদের একদিন থাকার জন্য 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি' ৬৫ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলারে উন্নীত করে। এক্ষেত্রে তারা বলেছিল যে, পর্যটকদের কারণে সৃষ্ট কার্বন নিঃসরণ কমাতে এই এসডিএফ ফি ব্যবহৃত হবে।

শুক্রবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, আগামী সেপ্টেম্বর থেকে পর্যটকদের এক রাত থাকার নতুন এ ফি কার্যকর হবে, যা পরের চার বছর বহাল থাকবে।

বিবৃতিতে বলা হয়, "কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পর্যটন খাতের শক্তিশালী ভূমিকা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

প্রজন্মের পর প্রজন্ম ধরে বিচ্ছিন্ন থাকা ভুটান ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেয়। ৩০০ পর্যটক দিয়ে প্রথম বছর শুরু করেছিল দেশটি, অথচ কোভিডের আগের বছর ২০১৯ সালে ভুটানে বিদেশি পর্যটক গিয়েছিলেন ৩১৫,৬০০ জন। সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের তুলনায় তা ১৫ দশমিক ১ শতাংশ বেশি।

ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের মুগ্ধ করে। ছবি: গেটি ইমেজেস

দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি দীর্ঘদিন ধরেই ব্যাপক হারে পর্যটনকে নিরুৎসাহিত করে এসেছে এবং পর্বতচূড়ার পবিত্রতা রক্ষায় পর্বতারোহণ নিষিদ্ধও করেছে। আগের নির্ধারিত পর্যটক ফি'র কারণে পর্যটকদের আনাগোনাও কমে যাচ্ছিল, বরং ভুটানের চেয়ে নিকটবর্তী নেপালে পর্যটক যাচ্ছে বেশি।

এ অবস্থায় ভুটান তাদের তিন বিলিয়ন ডলারের অর্থনীতিতে পর্যটন খাতের অবদান প্রায় ৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করতে চাইছে।

ভুটানের পর্যটন বিভাগের মহাপরিচালক দর্জি ধ্রাধুল বলেন, পর্যটকদের ফি অর্ধেকে নামিয়ে আনায় আগামী সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যটনের ভরা মৌসুমে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা তার।

গত জুনে ভুটান সরকার পর্যটকদের ভুটানে থাকার সময়কাল এবং ফি বিষয়ক নিয়ম শিথিল করেছিল, কিন্তু তাতে পর্যটকদের সংখ্যা প্রত্যাশানুরূপভাবে বাড়েনি।

ধ্রাধুল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি পর্যটক ভুটান ভ্রমণ করেছেন, কিন্তু এর মধ্যে ৪২ হাজারই ছিলেন ভারতীয় পর্যটক, যাদের কিনা একদিন থাকার জন্য মাত্র ১২০০ ভারতীয় রূপি (১৪.৫ ডলার) ফি দিতে হয়।

বর্তমানে ভুটানের পর্যটন খাতে দেশটির ৫০,০০০ নাগরিক কর্মরত রয়েছেন এবং কোভিড মহামারির আগে তিন বছরে এ খাত থেকে বার্ষিক আয় ছিল ৮৪ মিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

ভুটান / পর্যটক / ফি / পর্যটন খাত / কমানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]